শিরোনামঃ-
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» প্রাথমিক শিক্ষা সমাপনীতে ধরা পড়লো ২ ভুয়া পরীক্ষার্থী!
প্রকাশিত: ২১. নভেম্বর. ২০১৬ | সোমবার
এডুকেশন ডেস্ক:: লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে ২ জন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে কক্ষ পরিদর্শকের হাতে।
তারা উপজেলার সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলমের প্ররোচণায় পিইএসসি পরীক্ষায় অংশ নেয় বলে জানা গেছে।
এ নিয়ে উপজেলা জুড়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়েছে।
জানা যায়, উপজেলার পারুলিয়া দ্বিমুখী তফশীলি পরীক্ষা কেন্দ্রের ৬নং কক্ষে সোমবার (২০ নভেম্বর) বাংলা পরীক্ষায় অংশ নেয় শাপলা খাতুন (রোল নং-ম-৩২৩১) ও শাবানা খাতুন (রোল-ম-৩২৩২) নামের ২ পরীক্ষার্থী।
পরে জানা যায় যে, ভুয়া নাম ব্যবহার করে উপজেলার সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে আসছে দিতি আক্তার পপি ও শাহানাজ আফরিন বিথি নামের ওই ২ জন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
এরমধ্যে বিথি পারুলিয়া দ্বিমুখী তফশীলি বিদ্যালয়ে আর দিতি ডাউয়াবাড়ি আছের মামুদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
এ ব্যাপারে সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক শাহীনুর আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে উল্লেখ করে কলটি কেটে দেন।
তবে হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর বিথি ও দিতি নামের ৬ষ্ঠ শ্রেণির ২ ছাত্রী আর পরীক্ষায় অংশ নিতে পারবে না।
পারুলিয়া দ্বিমুখী তফশীলি বিদ্যালয় কেন্দ্রের সচিব অনিল চন্দ্র রায় বলেন, ওই ২ জন ভুয়া পরীক্ষার্থী প্রমাণিত হওয়ায় তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।
এদিকে হাতীবান্ধা উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ার বিষয়টি জানাজানি হলে উপজেলা জুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
অনেকেই বলছেন, প্রাথমিক সমাপনি পরীক্ষা নিয়ে হাতীবান্ধায় বারবার এ ধরণের ঘটনা ঘটলেও তা দেখার কেউ নেই।
শিশুদের নিয়ে শিক্ষকদের এমন কূটকৌশলে খোদ শিক্ষা অফিসের লোকজন জড়িত বলে মন্তব্য করেন অনেকে। তাই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মানুষজন।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৩৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ



