শিরোনামঃ-

» আমেরিকায় বিমান বিধ্বস্ত; নিহত ৪

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০১৬ | রবিবার


Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র আলেন কেনিতজার জানিয়েছেন, নেভাদার এলকোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

ওই মুখপাত্র জানিয়েছেন, পিপার পিএ-৩১ বিমানটি শুক্রবার সন্ধ্যায় বিধ্বস্ত হয়েছে। কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

Manual6 Ad Code

এলকোর এক হৃদরোগ বিশেষজ্ঞ এলকো ডেইলি ফ্রি প্রেসকে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত এক রোগীকে ছোট ওই বিমানে ইউনিভার্সিটি অব উতাহে নিয়ে যাওয়া হচ্ছিল। বিমান বিধ্বস্ত হয়ে ওই রোগী সহ ৪ জন প্রাণ হারিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930