শিরোনামঃ-

» গোলাপগঞ্জে উজ্জল এন্ড রাহাত ফুটবল খেলার ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০১৬ | শনিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ স্পোর্টস বিভাগ:: গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে শেখপুর শিশু সংঘের উদ্যোগে ও ব্রাজিল যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জলের পৃষ্টপোষকতায় উজ্জল এন্ড রাহাত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

ফাইনাল খেলায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর প্রত্যাশা ফুটবল একাদশ টাইবেকারের মাধ্যমে ৪-২ গোলে ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকোনা ফুটবল একাদশকে পরাজিত করে।

Manual1 Ad Code

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান দল শেখপুর প্রত্যাশা ফুটবল একাদশ দলের কাছে মোটর সাইকেলের চাবিসহ নগদ পাঁচ হাজার টাকা ও রানার্সআপ দলের হাতে রেফ্রিজারেটর তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

Manual2 Ad Code

খেলা পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদ আহমদ লালা মিয়ার সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সভাপতি জুয়েল আহমদ নুর ও সাধারন সম্পাদক আলী হোসেন রানার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উজ্জল এন্ড রাহাত ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও ব্রাজিল যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জল, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান জিলাল উদ্দিন, মাষ্টার জহির উদ্দিন, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি ও কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মনসুর আহমদ, সহসভাপতি মো. মহির উদ্দিন, মাষ্টার তাহের উদ্দিন তাজ্জুব, শেখপুর পাঞ্চায়েত সভাপতি মো. শরফ উদ্দিন, উপজেলা মৎস সমিতির সভাপতি মাতাবুর রহমান, হবিব আলী, আজিজুর রহমান রানা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, দিদারুল আলম (নিমু), আয়াছ আহমদ, আছাদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- খেলার প্রধান রেফারী সাজু আহমদ, সহকারী রেফারী আরিজ আহমদ, আব্দুল বাছিত, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া, কমর উদ্দিন, নাছির উদ্দিন, সরোরার আহমদ, রুনু মিয়া, কমর উদ্দিন, জাবেদ আহমদ, রাহাত আহমদ, আব্দুল মতিন, মানিক মিয়া, রাজু আহমদ, শহিদ আহমদ, রাহেল আহমদ, আখলু আহমদ, জুবের আহমদ, শান্ত প্রমুখ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শেখপুর প্রত্যাশা একাদশের গোল রক্ষক সুজন আহমদ ও সেরা খেলোয়াড় হয়েছেন সাইফুজ্জামান সায়েম।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30