শিরোনামঃ-

» আহত ছাত্রদল নেতা হানুর ইমনের শয্যাপাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০১৬ | বুধবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ:: সিলেটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমনকে দেখতে হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় ও সিলেট মহানগর নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

বুধবার রাতে ছাত্রনেতা হানুর ইসলাম ইমনের শয্যাপাশে দাড়িয়ে তার চিকিৎসার খোজ খবর নেন তারা। ইমনের আশু রোগমুক্তি কামনা করেন এবং সবার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

ইমনের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্তমুলক শাস্থির দাবী জানান তারা।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামীমুর রহমান শামীম, ওমর ফারুক শাফিন ও সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30