শিরোনামঃ-

» বিএনপি নেতা কামরুল হাসান শাহীনকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০১৬ | বুধবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ:: সিলেট জেলা বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন- এর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত।

Manual3 Ad Code

বুধবার এক রাজনৈতিক মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এসময় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। বুধবারই আদালত থেকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

বিএনপি নেতা কামরুল হাসান শাহীন ৯০ এর দশকে সিলেট জেলা ছাত্রদলের সদস্য মনোনীত হন। পরবর্তীতে জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মনোনীত হন।

১৯৯৬ সালে তিনি সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। তারপর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হন।

২০০৯ সালে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন কামরুল হাসান শাহীন। তিনি বিগত বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

২০১৪ সালে বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী থাকা সত্ত্বেও দলীয় আনুগত্য প্রদর্শন করে নির্বাচন থেকে সরে দাড়ান।

এসময় বিয়ানীবাজার উপজেলা বিএনপির কার্যক্রম কিছুদিনের জন্য স্থগিত করা হয়।

Manual1 Ad Code

রাজপথের সক্রিয় ত্যাগী এই নেতা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করতে গিয়ে একাধিকবার কারা নির্যাতন এবং সরকারের জুলুম-নিপীড়নের শিকার হন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930