শিরোনামঃ-

» সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার!

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০১৬ | বুধবার


Manual6 Ad Code
সিলেট বাংলা নিউজ এসআইইউ প্রতিনিধিঃ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর শামীমাবাদ ৫নং বাসা থেকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সেলিম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামে আব্দুল জলিলের ছেলে। নিহত আশরাফুল ইসলাম সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। বেশ কয়েকদিন ধরে নগরীর শামিমাবাদ এলাকার ৫নং বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন আব্দুল জলিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারের সদস্যদের সাথে মনোমালিন্যতার কালে  আশরাফুল আত্মহত্যা করেছে।

সিলেট কোতয়ালী মডেল থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু চন্দ্র জানান, সন্ধ্যায় বাসার নিজ কক্ষে থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, বিকেল ৪টার কোন এক সময় সেলিম আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930