- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পূণ্যভূমি সিলেটের ইজতেমা মাঠ
প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ২৫ বছর পর তাবলীগ জামাতের সিলেট বিভাগের ইজতেমা আগামী ডিসেম্বর মাসে শুরু হতে যাচ্ছে। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর, খিদিরপুর এলাকার হাওরের মাঠে। আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর বৃহস্পতি, শুক্র ও শনিবার ইজতেমা অনুষ্ঠিত হবে।
তার আগে ১৯৬৫ ও ১৯৮৪ সালে সিলেট জেলার সুরমা নদীর দক্ষিণ তীর সংলগ্ন টেকনিক্যাল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।
প্রথমবার আখেরী মোনাজাত প্ররিচালনা করেন ইউসূফ জি (রহ:) এবং দ্বিতীয়বার মোনাজাত আখেরী করেন এনামুল হাসান (রহ:)।
দীর্ঘ ২৫ বছর পর সিলেটের পূণ্যভূমিতে ইজতেমার আয়োজনে ব্যস্থ সময় পর করছেন সিলেটের মারকাজ মসজিদের মুরব্বীরা। এমনটি বলছিলেন সিলেট তাবলীগ জামাতের সিলেটের আমীর মো. সুয়েজ আফজাল খান।
ইজতেমা নিয়ে প্রতিটি মসজিদে তাবলীগ জামাতের সিলেট জেলার সকল হালকার ৩ চিল্লার সাথীসহ নতুন ও পুরাতন সাথীগন ইজতেমার দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন।
সিলেটে তিন দিনের ইজতেমায় বয়ান করবেন ভারতের দিল্লি ও ঢাকার কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের মরুব্বীরা। বিশ্ব ইজতেমায় যারা বয়ান করে আসছেন সাধারণত তারাই সিলেটের ইজতেমায় বয়ান করবেন। আখীরাতের দাওয়াতের কাজে অবিজ্ঞ নতুনদেরও বয়ান দেয়ার সুযোগ দেয়া হতে পারে। তবে শেষ দিন আখেরী মোনাজাত কে করবেন এখনও নির্ধারণ (মাসওয়ারা) হয়নি।
সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে মুসল্লিগন ইজতেমার জন্য জমায়েত হবেন। ৪ লাখের অধিক ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম যাতে হয় সেভাবে কাজ করে যাচ্ছেন তাবলীগের মুরব্বী ও সাথীরা। সংশ্লিষ্টরা আশা করছেন সিলেট ইজতেমায় আল্লাহ ও নবী প্রেমী ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামবে।
মহিলাদের পৃতক কোন ব্যবস্থা না থাকায় ইজতেমায় মহিলাদের অংশগ্রহণ কড়াকড়ি ভাবে নিষেধ করা হয়েছে। ইজতেমার আদব রক্ষার্থে অনুরোধ জানানো হয়েছে মহিলা মা-বোনরা যেন ইজতেমার ময়দান বা তার আশেপাশে না এসে যার যার বাসস্থানে থাকেন।
তাবলীগ জামাতের দীনের কাজে নিয়োজিত চিল্লার সাথীদের সাথে কথা হয় এ প্রতিবেদকের। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, ঢাকা টংগীতে বিশ্ব ইজতেমায় প্রতিবার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামায় দুবারে বিশ্ব ইজতেমা পালনের আয়োজন করা হয়। তার পরও জায়গা সংকুলান না হওয়ায় বিভাগ ভিক্তিক ইজতেমার আয়োজন করার নির্দেশ দেন তাবলীগ জামাতের প্রবীণ মুরব্বীরা।
সে মোতাবেক বিভাগ ভিত্তিক ইজতেমার আয়োজন প্রথম সিলেট থেকেই শুরু করা হচ্ছে এ বছরের ডিসেম্বর থেকে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগে ইজতেমার আয়োজন করা হবে বলে জানা যায়।
ডিসেম্বরে সিলেটে আয়োজিত ইজতেমার নিরাপত্তা নিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জেদান-আল মুসা সাংবাদিকদের বলেন, ঢাকা টংগীতে বিশ্ব ইজতেমায় যে ভাবে নিরাপত্তা দেয়া হয় সে ভাবে সিলেট ইজতেমায়ও নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢাকা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টি থাকবে ইজতেমা সংলগ্ন আশপাশ এলাকা ও আগত মুসল্লিদের যাতায়াতের স্থান সমুহে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭০৯ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী


