- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» পাকিস্তানের সঙ্গে যেমনি সম্পর্ক থাকবে, তেমনি মতবিরোধও
প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্ক:: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের বিরূপ মন্তব্যের পরও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকে। আবার ভিন্ন মতও থাকতে পারে। মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তান শক্তি, তাই তারা তাদের পেয়ারা বান্দাদের জন্য কাঁদছে।
কিন্তু আমরা তো বিচারকার্য বন্ধ করিনি, তা চলছে। পাকিস্তান মন্তব্য করছে, আমরা এর জবাব দিচ্ছি। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়াঝাঁটিও চলবে।’ মুক্তিযুদ্ধে পাকিস্তান পরাজিত শক্তি। তাদের পছন্দের লোকেদের বিচার হচ্ছে। তাই তারা তো কাঁদবেই।
প্রধানমন্ত্রী বিএনপিকে ইঙ্গিত করে বলেন, দেশের ভেতরের একটি দল এ ধরনের লোকদের মন্ত্রী বানিয়েছে। দেশের ভেতরে বসে দালালি করেছে। আগে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
সার্ক-এ থাকার দরকার আছে কি না এবং পাকিস্তানকে বাদ নিয়ে বিকল্প কিছু করার কোন চিন্তা বাংলাদেশের আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, এ ব্যাপারে তাঁর এককভাবে বলার কিছু নেই, সেটা উচিতও হবে না।
সার্কের চেয়ারপারসন এখন নেপাল। এই সিদ্ধান্ত সবাই মিলে নিতে হবে। সার্কের কি হবে।
নির্বাচন কমিশন গঠনে বিএনপি ভূমিকা রাখতে চায়, আলোচনা চায়। বিএনপির এই আগ্রহের ব্যাপারে সরকারের অবস্থান কি হবে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কি ধরনের নির্বাচন কমিশন চায়।
তারা কি এমন কমিশন চায় যারা ১ কোটির বেশি ভুয়া ভোটার তালিকায় আনবে।
বর্তমান কমিশন তো এটা করেনি। তাদের (বিএনপি) পরামর্শ নিলে তো ভুয়া ভোটার তালিকা করে দেবে এমন কমিশন করতে হবে।
পাকিস্তান-ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ হলে আমাদের অগ্রগতিতেও বাধা সৃষ্টি হবে। আমরা চাই ২ দেশ নিজেরাই তাদের সমস্যার সমাধান করুক।’
সরকারিভাবে একটি খেলার চ্যানেল করা যায় কি না এমন প্রস্তাব প্রধানমন্ত্রী নাকচ করে দেন। তবে সংসদ টেলিভিশনের সময় থেকে কয়েক ঘণ্টা খেলার জন্য বরাদ্দ দেওয়া যায় কি না সেটা দেখা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁর যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে তিনি জাতিসংঘ অধিবেশনে যোগদান, কানাডা সফর, দুটি পুরস্কার গ্রহণ, ছেলে সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া, বিভিন্ন সেমিনারে বক্তব্য দেওয়াসহ ১৬ দিনের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন।
শুরুতেই কানাডার গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অভিজ্ঞতা তুলে ধরেন সরকার প্রধান।
এই সফরে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭১তম অধিবেশন এবং মন্ট্রিয়লে জিএফ সম্মেলনে যোগদানসহ যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কানাডার উদ্দেশে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। লন্ডনে একদিন অবস্থানের পর তিনি মন্ট্রিয়লে ফিফথ রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবালফান্ড (জিএফ) এ যোগ দেন।
১৬ সেপ্টেম্বর মন্ট্রিয়লের হায়াত রিজেন্সিতে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পর তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেয়া নৈশভোজে অংশ নেন।
সম্মেলনের সমাপনী অধিবেশনের পর কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


