- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
- আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর : বাণিজ্যমন্ত্রী
- সিলেট মহানগর জামায়াতের প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দদের নিয়ে শিক্ষাশিবির
- ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন পরিদর্শনে আব্দুল কাইয়ুম জালালী পংকী
- হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া ও সভা
- সিলেটে প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
- টিএমএসএস অপারেশন-০৭ সিলেট ডোমেইনে নিয়োগ পরীক্ষা সম্পন্ন, ১০৯১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
» শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসায় শিক্ষক-অভিভাবক সমাবেশ
প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার
সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিনিধি:: মাদরাসার শিক্ষার্থীরা বরাবরই তাদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ বিভিন্ন ক্ষেত্রে তারা বার বার অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছে।
এ ধারা অব্যাহত থাকলে মাদরাসা শিক্ষা এক সময় তারা স্বকীয়তা হারাবে এবং অস্তিত্ব সংকটে পড়বে। ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে মাদরাসা শিক্ষার দ্বীনি ঐতিহ্য ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখতে হবে এবং মাদরাসা শিক্ষার প্রতি সকল অবহেলার অবসান ঘটাতে হবে।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট বিভাগের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম. এ) মাদরাসা, পাঠানটুলা, সিলেট এর শিক্ষক-অভিভাবক সমাবেশে আলোচকবৃন্দ এসব কথা বলেন।
জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং আরবী বিভাগের সহকারী অধাপক মাওলানা মো. কমর উদ্দীনের পরিচালনায় সমাবেশে বক্তারা আরো বলেন- শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষক অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।
শিক্ষক, অভিভাবকবৃন্দ, সুধী, শুভাকাংখী এবং দানশীল ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় জামেয়া তার অভিষ্ট লক্ষ্য পানে এগিয়ে চলছে।
সমাবেশে বক্তব্য রাখেন জামেয়ার ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরবী বিভাগের সহকারী অধ্যাপক শায়খুল হাদীস মাওলানা আ ফ ম আব্দুর রহমান, ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক সালাহ উদ্দীন আজমান।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল বাছিত, মো. আব্দুল কাইয়ুম, মো. আব্দুল গফুর, আব্দুল কাহির ও আব্দুল মালিক খোকন।
সমাবেশের শুরুতে কালামে হাকীম থেকে তেলাওয়াত করেন জামেয়ার সহকারী মৌলভী মাওলানা মুশতাক আহমদ মাহবুব এবং হামদে বারী তাআলা পেশ করেন সহকারী শিক্ষক ইমদাদুল ইসলাম ইমরান ।
সভাপতির বক্তব্যে জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান শিক্ষার মানোন্নয়নে সুচিন্তিত পরামর্শ ও আলোচনা পেশ করার জন্য উপিস্থিত অভিভাবকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি জামেয়ার সার্বিক সাফল্যের ধারা অব্যাহত রাখতে, যুগোপযোগী শিক্ষা উপকরণ ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১০ বার
সর্বশেষ খবর
- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- টিলাগড় মেইন রোড-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
- আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর : বাণিজ্যমন্ত্রী
- সিলেট মহানগর জামায়াতের প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দদের নিয়ে শিক্ষাশিবির
- ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির শোক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর