শিরোনামঃ-

» নিউইয়র্কে বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার

Manual3 Ad Code
সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত ৯টায় এই ম্যানহাটনের চেলসি শহরে এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ইতোমধ্যে সেখানে  অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপন গাড়ি সেখানে পৌঁছেছে। স্থানীয় কাউন্সিলর জানায়, ঘটনাস্থলে এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা রয়েছেন।

Manual5 Ad Code

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (দমকল বাহিনী) পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের কারো প্রাণহানির আশঙ্কা নেই।
Manual5 Ad Code

তবে ঠিক কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউজার্সি টাউনে পাইপ বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরেই এই বিস্ফোরণ ঘটে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, একটি ডাস্টবিনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে পাশের ভবনের জানালা ভেঙে যায়। বেশ কয়েকটি ব্লক ঘিরে রেখেছে পুলিশ। সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

নিউইয়র্ক পুলিশ কাউন্টার টেরোরিজম ব্যুরো নিশ্চিত করেছে তারা ঘটনার তদন্ত করছে। টুইটারে একটি ছবিও শেয়ার করেছে তারা যেখানে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি ডাস্টবিন দেখা যাচ্ছে।

Manual6 Ad Code

এ বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে নিউজার্সির সিসাইড পার্কে একটি পাইপ বোমার বিস্ফোরণ হয়। হাজারো মানুষের সেখানে একটি চ্যারিটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930