শিরোনামঃ-

» যুক্তরাজ্যে বাংলাদেশি ইমাম হত্যায় ১ যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার

Manual3 Ad Code
সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশি ইমাম জালাল উদ্দিনকে হত্যায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
দণ্ডিত মোহাম্মেদ হোসেন সাঈদীর (২১) বিরুদ্ধে ইমামকে হত্যায় সহযোগিতার প্রমাণ মিলেছে। তাই ম্যানচেস্টার ক্রাউন কোর্টের বিচারক এ রায় দেন।
শুক্রবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ রায়ে হোসেন সাঈদীকে ন্যূনতম ২৪ বছর সাজা ভোগ করতে হবে।
Manual8 Ad Code

আদালতের রায়ে উঠে এসেছে, রোগ নিরাময় ও নানা সমস্যা সমাধানে তাবিজ দেয়ায় ৭১ বছর বয়সী বিনয়ী এই ইমামকে হত্যা করা হয়।
Manual7 Ad Code

প্রসিকিউশনের ভাষ্য, জালাল উদ্দিন ইসলামি পন্থায় (তাবিজের মাধ্যমে) রোগ সারানোর চেষ্টা করেন বলে গত বছর বিষয়টি জানতে পারার পর ওই দুজন তার প্রতি বিদ্বেষ’পোষণ করতে থাকেন।
Manual1 Ad Code

4এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি আদালতে পড়া হয়। যেখানে বলা হয়, ‘একজন ধর্মপ্রাণ শান্তিকামী মানুষ, যিনি কারও প্রতি ভালোবাসা ছাড়া আর কিছু দেখাননি’ তাকে কেন হত্যা করা হলো সে প্রশ্নের জবাব চান তারা।
কোরআন সম্পর্কে জানা-শোনার কারণে অনুসারীদের কাছে ‘ক্বারি সাব’ নামে পরিচিত জালাল উদ্দিনকে সাঈদী ও তার বন্ধু কাদির ‘ম্যাজিশিয়ান’ হিসেবে বিবেচনা করেন।
হত্যাকাণ্ডের ৬ মাস আগে তারা মসজিদ থেকে জালাল উদ্দিনের তাবিজ সংক্রান্ত নথিপত্র ও বই নিয়ে ধ্বংস করেন।

ঘটনার ৫ দিন পর গোয়েন্দারা সাঈদীকে রচডেলের বাসা থেকে গ্রেফতারের পর তার মোবাইলে জালাল উদ্দিনের মৃত্যুর দৃশ্য পান।এ সময় তার বাসা থেকে আইএসের প্রচারের অনেক কিছু উদ্ধার করা হয়। কাদির আইএস সমর্থক বলে স্বীকার করলেও ইমাম হত্যায় তিনি সম্পৃক্ত নন বলে দাবি করেন।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি গ্রেটার ম্যানচেস্টারের রচডেলের একটি শিশু পার্কে হামলার শিকার হন জালাল উদ্দিন। তার মাথা ও মুখে একাধিক জখমের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছিল।
১৫ বছর আগে যুক্তরাজ্যে যাওয়া জালাল উদ্দিন এ বছরের শেষদিকে প্রথমবারের মতো বাংলাদেশে আসতে চেয়েছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930