শিরোনামঃ-
- নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর শুভেচ্ছা ও মতবিনিময়
- মদিনা মার্কেটের ঘটনা; তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল
- সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়বিচারের দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও সমাবেশ
- বিআরটিসি-এর নতুন টিকিট বুকিং কাউন্টার চালু
- সিলেট বিভাগ জামায়াতের প্রস্তুতি সভা
- রোটারি ক্লাব অফ সিলেট গ্রীন সিটির প্রথম সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
- সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির অভিষেক সম্পন্ন
- সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
» বাংলাদেশ সফরে ইংল্যান্ডের দল ঘোষণা
প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্ক:: এউইন মরগান ও অ্যালেক্স হেল্স না করে দিয়েছেন আগেই। নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ সফরে না আসার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’ও।
তাতে অবশ্য ইংল্যান্ডের বাংলাদেশ সফরের প্রস্তুতি থমকে থাকেনি।
৩ নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। অক্টোবরে বাংলাদেশ সফরের জন্য ১৭ সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বাংলাদেশ সময় শুক্রবার বেলা ৩টায় দল দুটি ঘোষণা করে ইসিবি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন হাসিব হামীদ, বেন ডাকেট ও জাফর আনসারি।
১১ বছর পর টেস্ট দলে ফিরেছেন ৩৮ বছর বয়সি অফ স্পিনার গ্যারেথ বেটি। জো রুটকে ওয়ানডে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টেস্ট দলে আছেন তিনি। ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল।
উল্লেখ্য যে, ২০০৫ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ইংলিশ অফ স্পিনার গ্যারেথ ব্যাটি। ২০ অক্টোবর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার কথা এই ৩৯ বছর বয়সী বোলারের।
২০১৫ থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখিয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৯ বছরের তরুণ হাসিব হামিদ। অ্যালেস্টার কুকের সঙ্গে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা হাসিবকে।
আসন্ন সিরিজে দলের চার স্পিনারের মধ্যে অভিষেক হচ্ছে জাফর আনসারির । ওই সফর দিয়ে জাতীয় দলে অভিষেক হচ্ছে কাউন্টিতে খেলা বেন ডুকেটের। তবে ওয়ানডে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে জো রুটকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ৭ অক্টোবর। ২ টেস্টের সিরিজ শুরু হবে ২০ অক্টোবর।
টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ বেটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামীদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।
ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৫ বার
সর্বশেষ খবর
- নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর শুভেচ্ছা ও মতবিনিময়
- মদিনা মার্কেটের ঘটনা; তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল
- সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়বিচারের দাবিতে পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও সমাবেশ
- বিআরটিসি-এর নতুন টিকিট বুকিং কাউন্টার চালু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


