শিরোনামঃ-
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে : কয়েস লোদী
- রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর : বাসদ
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
» বাংলাদেশে আসবে না ইংলিশ সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’
প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ স্পোর্টস প্রতিবেদক:: ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে এলেও আসবে না তাদের সমর্থক দল ‘বার্মি আর্মি’।
ইংল্যান্ড ক্রিকেট দল এক মাসের সফরে বাংলাদেশ আসবে ৩০ সেপ্টেম্বর। এদিকে ইংল্যান্ড
যেখানেই খেলতে যায় সেখানেই থাকে তাদের ঐতিহাসিক সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’।
যেখানেই খেলতে যায় সেখানেই থাকে তাদের ঐতিহাসিক সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’।
নিরাপত্তা ইস্যুতে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে সবুজ সংকেত দিলেও আসছে না ‘বার্মি আর্মি’র সদস্যরা। ইয়ন মরগান ও অ্যালেক্স হেলসের মতো বার্মি আর্মিও নিরাপত্তা ইস্যুতেই নিজেদের গুটিয়ে নিলো।
ইংল্যান্ডের এই ভ্রাম্যমান দলের ওয়েবসাইটে জানানো হয়, নিরাপত্তার কারণেই তারা বাংলাদেশ সফরে যাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইংল্যান্ডের সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার ঘোষণা সত্ত্বেও তারা নির্ভরতা পাচ্ছে না।
তারা জানায়, বিসিবির পদক্ষেপ তাদের কাছে এফসিও (ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস) প্রদত্ত পরামর্শ মোতবেক যথেষ্ট মনে হয়নি। দুদিন আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির প্রেরিত নিরাপত্তা পরিদর্শক দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে।
যদিও তাদের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান ও ওপেনার অ্যালেক্স হেলস বাংরাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নেন। জস বাটলার ইংল্যান্ড ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের মতো ক্রিকেটপাগল দেশে আসতে না পারায় বেশ হতাশই হয়েছেন ইংল্যান্ডের সমর্থকরা। বার্মি আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে না যেতে পেরে আমরা খুবই হতাশ হয়েছি।
আমাদের মধ্যে যারা এর আগে বাংলাদেশে গেছে, তারা খুব ভালোমতোই জানে সেখানকার উষ্ণ অভ্যর্থনা, বন্ধুবৎসল মানুষ ও দারুণ খাবারের কথা। স্টেডিয়ামের আশপাশে সাধারণ মানুষের সঙ্গে অবাধে মিশতে পারাটা ছিল সত্যিই আনন্দের ব্যাপার।
ঢাকা ও চট্টগ্রামের মতো জনবহুল শহরে আমরা নির্ভয়ে ঘুরে বেড়িয়েছি। কিন্তু এবার আমাদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে এ ধরনের কিছু না করার জন্য।’
২ ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড ক্রিকেট দলের।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮১ বার
সর্বশেষ খবর
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


