শিরোনামঃ-

» সর্বাত্মক হরতাল পালিত হয়েছে দাবী সিলেট মহানগর জামায়াতের

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০১৬ | সোমবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- সর্বাত্মক ও শান্তিপুর্ন হরতাল পালনের মাধ্যমে জাতি প্রমান করেছে মীর কাসেম আলীকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসামুলক হত্যার শিকার।

Manual4 Ad Code

হত্যা, খুন, গুম গ্রেফতার নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখার সাধ্য কারো নেই। বাংলাদেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নির্মুল করতেই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, সফল শিল্পোদ্যোক্তা জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে বিচারের নামে হত্যা করেছে।

শহীদ মীর কাসেম আলী বাংলাদেশ থেকে বেকারত্ম দুর করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সুদুরপ্রসারী পরিকল্পনা গ্রহন করেছিলেন।

কিন্তু এই সরকার তা সহ্য করতে পারে নাই। শুধুমাত্র ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় কোন অপরাধের প্রমান না পাওয়া সত্ত্বেও তাকে হত্যা বিচার বিভাগের ইতিহাসের আরো একটি কালো নজির।

Manual8 Ad Code

মীর কাসেম আলীকে হত্যার প্রতিবাদে জামায়াত কেন্দ্র আহুত সোমবারের সর্বাত্মক শান্তিপুর্ন অর্ধদিবস হরতাল পালনের মাধ্যমে জাতি এই অবিচারের বিরুদ্ধে তাদের অবস্থান পুনর্ব্যাক্ত করেছে।

সোমবার জামায়াত কেন্দ্র আহুত দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিুপুর্ণ অর্ধদিবস হরতাল চলাকালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে বিচারের নামে হত্যার প্রতিবাদে সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে পিকেটিং শেষে মিছিল সমাবেশে করেছে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

Manual7 Ad Code

নগরীর শিবগঞ্জ, সুবিদবাজার, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট এলাকা সহ পৃথক স্থানে অনুষ্ঠিত পিকেটিং ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মো. শাহজাহান আলী, জামায়াত নেতা আনোয়ার হোসেন, মশাহিদ আহমদ, ছাত্র শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ ও নজরুল ইসলাম প্রমুখ।

নেতৃবন্দ- জামায়াত আহুত সোমবারের অর্ধদিবস হরতাল সর্বাত্মক ও শান্তিপুর্নভাবে সফল করায় পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের সিলেটবাসীকে মোবারকবাদ জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30