শিরোনামঃ-

» জৈন্তাপুরে গাড়ি চোর সদস্য আটক

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০১৬ | সোমবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি আল মাসুমঃ জৈন্তাপুরে জনতার হাতে গাড়ি চোর চক্রের ১ সদস্য আটক হয়েছে। আটক আরিফ আহমদ (২৫) কানাইঘাট উপজেলা লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সিঙ্গারীপাড়া গ্রামের আবদুর রবের ছেলে।

Manual3 Ad Code

আটকের পর শনিবার রাতে তাকে রবিবার পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, প্রায় ২ সপ্তাহ আগে জৈন্তাপুরের ফতেহপুর ইউনিয়নের হরিপুর চাঁনঘাট গ্রামের মাসুক মিয়ার (৩৫) ১টি সিএনজি অটোরিকশা চুরি হয়।

গতকাল শনিবার রাতে চোরচক্র ফের মাসুক মিয়ার বাড়িতে আরেকটি অটোরিকশা চুরি করতে ঢুকে। এসময় স্থানীয় জনতা আরিফকে আটক করেন পরে রবিবার ফতেহপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে (আরিফ) চুরির বিষয়টি স্বীকার করে।

Manual7 Ad Code

পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবীর বলেন, জনতার হাতে গাড়ি চোরচক্রের সদস্য আরিফ আটক হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31