- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
- সিলেটে ২৪তম চারুকলা প্রদর্শনী শুরু সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে মেধা অন্বেষণ ও সুস্থ চিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেটের আলোচনা সভা
- জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না : মু. ফখরুল ইসলাম
- কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার
- সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক
» শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরুধী সভা
প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ:: সন্ত্রাসীরা ইসলামের শত্রু, মানবতার শত্রু, উন্নয়নের শত্রু, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির শত্রু, সকল ধর্মের শত্রু।
ইসলামের নাম ব্যবহার করে যারা জঙ্গি ও সন্ত্রাসবাদের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করছে, তারা মুলতঃ বিপথগামী ও বিভ্রান্ত। তাদের আশা কোন দিনই পূরণ হবে না।
আমরা সব ধরণের জঙ্গি ও সন্ত্রাসবাদের বিপক্ষে। আমাদের সন্তান-সন্ততি, ছাত্র-ছাত্রী, পাড়া প্রতিবেশী কেউ যাতে সন্ত্রাসের পংকিল আবর্তে নিমজ্জিত হতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সচেতন হতে হবে।
পাশাপাশি জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনের নামে ইসলামের সুমহান শিক্ষায় বিশ্বাসী নিরপরাধ ব্যক্তিগণ যাতে ক্ষতিগ্রস্থ না হন সে ব্যাপারেও সংশ্লিষ্ট সকল মহলকে সঠিক ও যথার্থ ভূমিকা পালন করতে হবে।
আজ সকাল ১০টার সময় সিলেট বিভাগের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নগরীর ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম,এ) মাদরাসা, পাঠানটুলা, সিলেট কর্তৃক আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মো. আব্দুশ শাকুর।
জামেয়ার আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মো. কমর উদ্দীনের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জামেয়ার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়ার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
শিক্ষককদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ, ইংরেজী প্রভাষক মো. সালাহ উদ্দিন আজমান প্রমুখ।
সমাবেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী স্বরচিত কবিতা আবৃত্তি করে আলিম ১ম বর্ষের ছাত্র আহমদ হোসাইনী, সমাবেশের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করে হাফিজ মো. হাবীবুল্লাহ এবং ইসলামী সংগীত পরিবেশন করে আবু জর খান।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৭৩ বার
সর্বশেষ খবর
- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর