- বাদামবাগিচা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- সিসিক প্রশাসকের সাথে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতির সংবর্ধনা
- কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- খোজারখলা পুকুরে শুরু উদ্ধার অভিযান
» ভিক্ষা দিয়ে বিপদে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০১৬ | শুক্রবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার মেলবোর্নে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ভিক্ষুককে ৫ পাউন্ড ভিক্ষা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। প্রধানমন্ত্রীর এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় বইছে।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী ভিক্ষুকের সামনে থাকা কফি কাপে ৫ পাউন্ড গুঁজে দিচ্ছেন। এরপরই সমালোচকদের তোপের মুখে পড়েন তিনি।
এ ঘটনার জন্য তারা তাকে ‘কুঞ্জুস’ আখ্যা দিয়েছে। তাদের ভাষ্য প্রধানমন্ত্রীর অপর হাতে যথেষ্ট অর্থ ছিল। এ ছাড়া ব্যক্তিগতভাবে টার্নবুল বেশ ধনী। তার মতো এমন ধনী ও ক্ষমতাধর একজনকে ভিক্ষুককে মাত্র ৫ পাউন্ড দেওয়া শোভা পায় না। সমালোচকদের কারো কারো মতে, প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে নিজের মহত্ব প্রচার করার জন্যই এ কাজ করেছেন।
অপরদিকে সমালোচকদের আরেক দল বলছে, এভাবে ভিক্ষুককে অর্থ দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী দারিদ্র্যকে সমর্থন জানিয়েছেন। মেলবোর্নের মেয়র রবার্ট ডয়লি বলেছেন, ভিক্ষুককে সহযোগিতার মাধ্যমে তাদের মাদক নেওয়ার অভ্যাস ও দারিদ্র্যকে সমর্থন করা হয়। তিনি প্রধানমন্ত্রীকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে দাতব্য সংস্থা খুলে বসার পরামর্শ দিয়েছেন।
শেষ পর্যন্ত শুক্রবার সমালোচকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন টার্নবুল। ‘থ্রিএডব্লিউ’ নামে মেলবোর্নের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ আমি ওই লোকটির প্রতি দুঃখবোধ করছিলাম। মানবিক কারণে তাকে ভিক্ষা দিয়েছিলাম। আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’
এই সংবাদটি পড়া হয়েছে ৮৭৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- “বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু
- ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’ : প্রবাসী কল্যাণ পরিষদ
- সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস
- দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


