শিরোনামঃ-

» শ্রমিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দেয়া হবে

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিকসহ দেশের সব শ্রমিকের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি দেবে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এসব তথ্য জানান।
মুজিবুল হক চুন্নু  বলেন, যেসব শ্রমিকের সন্তান ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে এ-প্লাস পেয়ে জিপিএ-৫ পেয়েছে তাদের এককালীন ২৫ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।
তিনি বলেন, বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আগামী ৩০ অাগস্টের মধ্যে আবেদন করতে হবে। বৃত্তির আবেদন ফরম শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট ছাড়াও অধীনস্ত সরকারি অফিসে পাওয়া যাবে।
মন্ত্রী বলেন, বিভিন্ন কারখানায় যারা কাজ করেন তাদের বাইরেও কৃষক, রিকশা চালক, মাটিকাটা শ্রমিক, গৃহিণীসহ সব ধরনের শ্রমিকদের মেধাবী সন্তানদের এই বৃত্তি দেয়া হবে।এছাড়া সরকারি বিশ্ববিদ্যায়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া শ্রমিকদের সন্তানদের সর্বোচ্চ তিন লাখ টাকা বৃত্তি দেয়া হবে। এই বৃত্তির জন্য বছরের যে কোনো সময় আবেদন করা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930