শিরোনামঃ-

» জাপানে হাওয়াই এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত: ২৮. জুলাই. ২০১৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জাপানের রাজধানী টোকিওতে হাওয়াই এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এ মাসে জাপানে এ ধরনের এটি দ্বিতীয় ঘটনা। বৃহস্পতিবার সরকারি এক কর্মকর্তা একথা জানান।
স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৫৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৩৫৩) জাপানের রাজধানীর উপকণ্ঠে নারিতা বিমানবন্দরে ফ্লাইট এইচএ ৪৪২ জরুরি অবতরণ করে। বিমানটি জাপানের উত্তরাঞ্চলীয় সাপোরা নগরী থেকে হনুলুলুতে যাচ্ছিল।
নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর করপোরেশনের এক কর্মকর্তা জানান, পাইলট বোয়িং ৭৬৭’র হাইড্রলিক ব্যবস্থার এক ধরনের অস্বাভাবিকতা দেখতে পান। তিনি আরো জানান, জরুরিভাবে অবতরণ করা এ বিমানের ২৪৮ জন যাত্রী ও ক্রু সদস্যের কেউ আহত হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, কি কারণে বিমানটি জরুরি অবতরণ করলো তা স্পষ্ট জানা যায়নি। এদিকে ওই এয়ারলাইন্সের টোকিও অফিস তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।
হাওয়াই এয়ারলাইন্সের ১০ দিনের মধ্যে জাপানে এটি ছিল দ্বিতীয় জরুরি অবতরণের ঘটনা। বাসস।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031