শিরোনামঃ-

» সৌদিতে সড়ক দুর্ঘটনা ও গুলিতে ৩ বাংলাদেশী নিহত

প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুইজন ও সন্ত্রাসীদের গুলিতে ১ বাংলাদেশী নিহত হয়েছেন।

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশী ব্যবসায়ী হলেন- আমিনুল ইসলাম আমিন (৪২) ও মাহমুদুল হক (৪৫)।

নিহত ২ জনের বাড়িই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

Manual1 Ad Code

একই গাড়িতে থাকা অপর দুই বাংলাদেশি  গুরুতর আহত হয়েছেন। তাদের একজন বরিশালের রেজাউল। অপরজন নারায়ণগঞ্জের আক্তার। তাদেরকে জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সৌদি আরবের ইয়াম্বু শহর থেকে জেদ্দায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

অপরদিকে সন্ত্রাসীদের গুলিতে ইয়াকুব নামে ১ প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। তিনি ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত মো. ইদ্রিস মিয়ার ছেলে।

Manual2 Ad Code

ইয়াকুব হোসেনের পরিবার জানায়, শুক্রবার জুমার নামাজ পড়ে ইয়াকুবসহ আরও কয়েক বাংলাদেশী সৌদি মালিকের গাড়িতে করে বাসায় ফিরছিলেন। পথে পূর্বশত্রুতার জের ধরে তার সৌদি মালিকের ওপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এ সময় ইয়াকুব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ইয়াকুবের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031