- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
» রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ৯
প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় গোলাগুলিতে ৯ ‘জঙ্গি’ নিহত হয়েছে।
কল্যাণপুরে ৫ নম্বর সড়কে গার্লস হাই স্কুলের পাশে জাহাজ বিল্ডিং নামে পরিচিত ভবন রাতভর ঘিরে রেখে ভোরে অভিযান চালায় পুলিশ, র্যাব ও সোয়াত টিম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর অঞ্চলের উপকমিশনার মাসুদ আহমেদ জানান, মধ্যরাতে পুলিশ ভবনে ঢোকার চেষ্টা করলে তাদের ওপর গুলি চালায় জঙ্গিরা।
পুলিশ পাল্টা গুলি ছুড়লে হাসান নামে ১ জন গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই ভবনে নিহত ৯ জনের মধ্যে আটজনের নাম পুলিশকে বলেছেন। তারা হলেন ইমরান, রবিন, তাপস, অভি, সাব্বির, ইকবাল, আতিক এবং সোহান। অপর ১ জনের নাম তিনি স্মরণ করতে পারেননি।
প্রথম দফায় রাত দেড়টা পর্যন্ত পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় চলে। খবর পেয়ে পুলিশের সঙ্গে স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াত), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযানে অংশ নেয়। এরপর রাত সাড়ে ৩টার দিকে আরেক দফা গুলিবিনিময় চলে। সর্বশেষ ভোর ৫টা ৫১ মিনিটে অভিযান শুরু হয়ে ৬টা ৫১ মিনিট পর্যন্ত চলে। প্রায় ১ ঘণ্টার ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এই অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ঘটনাস্থলে যান। তিনি জানান, কল্যাণপুরে নিহতরা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিল। গুলশানের হামলাকারীদের সঙ্গে কল্যাণপুরে নিহত সন্দেহভাজন জঙ্গিদের মিল রয়েছে। গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাদের। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৬১ বার
সর্বশেষ খবর
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে ডাকাতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী বেলাল গ্রেফতার
- সিলেটে পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন
- শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
- ডিসি সরওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের
- ছাতকে চুরি মামলার আসামি সহ দুইজন গ্রেফতার


