- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
- হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
» পুলিশকে নিখোঁজ যুবকদের তালিকা তৈরির নির্দেশনা
প্রকাশিত: ১২. জুলাই. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সারা দেশে নিখোঁজ যুবকদের একটি তালিকা তৈরি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে নির্দেশ দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সারাদেশের সব থানায় নিখোঁজ যুবকদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দিতে আমি পুলিশ পরিদর্শককে (আইজিপি) একটি চিঠি পাঠিয়েছি।’
বর্তমানে ১৫০ যুবক নিখোঁজ রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, এ রিপোর্ট ধারণাপ্রসূত। অন্যদিকে তিনি বলেন, বেশকিছু যুবক বাসায় ফিরে এসেছে। দেখা গেছে, কিছু কিছু নিখোঁজ যুবকদের সন্ত্রাসের সঙ্গে যোগসূত্র নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পুলিশের রিপোর্ট পাওয়ার পর আমরা নিখোঁজ যুবকদের সংখ্যার ব্যাপারে একটি ধারণা পাবো। এটা আমাদের সন্ত্রাস বিরোধী নিরাপত্তা অভিযানের জন্য প্রয়োজন হবে।
তিনি বলেন, পুলিশ নিখোঁজ যুবকদের তথ্য সংগ্রহের জন্য প্রতিবেশীদের সহায়তা চাইবে এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলবে।
এর আগে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ অজ্ঞাত কারণে কোন শিক্ষার্থী দশ দিন ক্লাসে অনুপস্থিত থাকলে পুলিশের কাছে রিপোর্ট করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা দেন।
গুলশানে হামলাকারীরা ৬ মাস এবং তারও বেশী সময় নিখোঁজ ছিলো। গত ২ জুলাই সকালে সেনাবাহিনীর নেতৃত্বে এক কমান্ডো অভিযানে নিহত হওয়ার পর তাদের পরিবার তাদের সম্পর্কে জানতে পারে।
দেশে ২টি ইসলামী হামলার সঙ্গে সম্ভাব্য আইএস’র যোগসূত্রের ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করেছে কি-না জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী দেশের জঙ্গি সংগঠন জেএমবি এই হত্যাকান্ড চালিয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা (সন্ত্রাসীরা) একে আইএস’র সঙ্গে যোগসূত্র স্থাপনের চেষ্টা করছে। এই হামলার জন্য তাদের কেউই সিরিয়া অথবা অন্য কোন দেশ থেকে আসেনি।’
এর আগে আজ আইনমন্ত্রী আনিসুল হক বাসসকে বলেন, বাংলাদেশে হামলায় আইএস’র জড়িত থাকার কোনো বৈধ প্রমাণ পাওয়া যায়নি।
তবে সন্ত্রাসীরা আইএস’র নামে তাদের কার্যকলাপ তুলে ধরতে আইএস’র মিডিয়া আউটলেট-এর সঙ্গে যোগসূত্র থাকতে পারে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪২ বার
সর্বশেষ খবর
- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে ডাকাতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী বেলাল গ্রেফতার
- সিলেটে পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন
- শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
- ডিসি সরওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের
- ছাতকে চুরি মামলার আসামি সহ দুইজন গ্রেফতার


