- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» বাংলাদেশ থেকে সমস্ত কার্যক্রম গুটিয়ে নিতে পারে জাইকা
প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় ৭ জাপানি নাগরিক নিহত হওয়ার পর উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংস্থাটির এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হচ্ছে জাইকা। সংস্থাটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন সহযোগিতা প্রকল্পে ৪৭৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে জাপান।
সর্বশেষ ঢাকার বহু প্রতীক্ষিত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে জাইকার সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ সরকার। শুক্রবার হলি আর্টিজানে যেসব জাপানি নাগরিক নিহত হয়েছেন, তারা ওই মেট্রোরেল প্রকল্পে কর্মরত ছিলেন।
এদের মধ্যে ৩ প্রকৌশলীকে পাঠিয়েছে টোকিওর ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল এবং অপর ৪ জনকে পাঠিয়েছে কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল।
জাইকার এক নারী মুখপাত্র জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের পর তাদের সংস্থা বাংলাদেশ থেকে কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে।
এদিকে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির সাত নাগরিকের মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, ‘বাংলাদেশে যে ৭ জন নিহত হয়েছেন, তারা সবাই সেখানে গিয়েছিলেন দেশটির কল্যাণের জন্য। এটা খুবই দুঃখজনক ঘটনা।’
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৪ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর