- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
» লাল-সবুজের প্রিয় ট্রেন ফেলে চলে গেল ইঞ্জিন!
প্রকাশিত: ০৪. জুলাই. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বগি ফেলে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পদ্মা আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন চলে গেছে। ঘটনার ২৭ মিনিট পরে চালক বুঝতে পেরে ইঞ্জিন নিয়ে এসে আবার বগি নিয়ে যায়।
রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে রাজশাহীর আড়ানী ও নাটোরের আবদুলপুর স্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকাল ৪টার সময় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের একজন যাত্রী ছিলেন নাটোরের তমালতলা কৃষি ও কারিগরি কলেজের উপাধ্যক্ষ বাবুল আকতার।
তিনি জানান, রাজশাহীর আড়ানী স্টেশন পার হওয়ার পরে বগি ফেলে ইঞ্জিন চলে যায়। এ সময় যাত্রীরা হইচই শুরু করেন। তখন স্থানীয় উৎসুক জনতা ট্রেনটির কাছে ভিড় জমায়।
একপর্যায়ে যাত্রীরা অসহায় বোধ করে বিষয়টি ফোন করে বিভিন্ন জায়গায় জানাতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে আসে।
জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলের প্রধান পরিবহন কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, কয়েক দিন আগে ভারত থেকে নিয়ে আসা লাল-সবুজ রঙের বগি নতুন হলেও ইঞ্জিনটা আগেরই রয়ে গেছে। বগি ও ইঞ্জিন ২টা ২ প্রযুক্তির হওয়ার কারণে তাদের কর্মীরা এখনও এর ব্যবহারটা ঠিকমতো বুঝে উঠতে পারেননি।
তিনি বলেন, রেলওয়ের মাঠ পর্যায়ে যারা এই কাজ করেন তাদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ারও সময় পাওয়া যায়নি। ঈদের আগেই তড়িঘড়ি করে ট্রেন চালু করা হয়েছে।
বেলাল উদ্দিন বলেন, ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটেছে। ৫টা ১৭ মিনিটের সময় ইঞ্জিন আবার ফিরে এসে বগি নিয়ে গেছে। এতে কারও কোন বিপদ হয়নি। মাত্র ২০ মিনিট সময় বিলম্ব হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৮ বার
সর্বশেষ খবর
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর