- সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
- আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর সমবেদনা
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
- সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
- দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
- বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান
» মিতু হত্যাকাণ্ডে এসপি বাবুল’কে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদ
প্রকাশিত: ২৫. জুন. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার স্বামী পুলিশ সুপার বাবুল আক্তারকে ‘জিজ্ঞাসাবাদ’ করছে গোয়েন্দা পুলিশের একটি দল।চট্টগ্রাম মহানগর পুলিশের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে দাপ্তরিকভাবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কয়েকজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে অপর কয়েকজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাকে ঢাকায় রাখা হয়েছে। কিন্তু সকল সূত্রই নিশ্চিত করেছে যে, বাবুল আক্তারকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন।
এসপি বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাবুল আক্তারকে শুক্রবার গভীর রাতে ঢাকার খিলগাঁও এলাকার বাসা থেকে নিয়ে যায় পুলিশের একটি দল। তাকে বাসা থেকে একটি গাড়িতে করে নিয়ে যান খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মঈনুল হোসেন এবং মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন। এরপর থেকে তারা বাবুল আক্তারের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার সকালে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ সুপার বাবুল আক্তারকে তার স্ত্রী হত্যাকাণ্ডে কয়েকজন আসামির সামনে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সময় হলে সব জানতে পারবেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের কর্মকর্তারা দাপ্তরিকভাবে কোনো মন্তব্য না করে বলছেন, সময় হলে আপনারা সব জানতে পারবেন।
প্রসঙ্গত, গত ৫ জুন চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও গুলি করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে। এই ঘটনায় চট্টগ্রামসহ সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্ত্রী হত্যাকাণ্ডে বাবুল আক্তার বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৮ বার
সর্বশেষ খবর
- সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
- আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর সমবেদনা
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে মহানগর মজলিসের উদ্বেগ
- সিলেটে বিমানবন্দরের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি


