- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» বাংলাদেশ বিমানে ২৩০ পদে নিয়োগ
প্রকাশিত: ১১. জুন. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ জব ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২৩০ জনকে নিয়োগ দিতে যাচ্ছে। আজ একটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা। অস্থায়ীভিত্তিতে ৫টি পদে এ জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে–
কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
পদটিতে নিয়োগ পাবেন ১০০ জন। স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের স্নাতক পর্যন্ত ন্যূনতম একটি প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) অথবা ৩.৭৫ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে। শিক্ষার্থী ইংরেজি মাধ্যমের হলে ‘ও’ লেভেলে শীর্ষ ৫টি বিষয়ে গড়ে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে শীর্ষ দুই বিষয়ে গড়ে ‘ডি’ গ্রেড থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি বা সিজিপিএ ২.২৫ (৪.০০ এর মধ্যে) অথবা ২.৮১৩ (৫.০০ এর মধ্যে) থাকলে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এ ছাড়া ‘ও’ লেভেলে শীর্ষ ৫টি বিষয়ে গড়ে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে শীর্ষ ২টি বিষয়ে গড়ে ‘ই’ গ্রেড থাকলে আবেদন না করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। পদটিতে বেতন দৈনিক হারে দেওয়া হবে। দৈনিক মূল বেতন ৪২৫ টাকার পাশাপাশি ১০০ টাকা খাওয়ার খরচ দেওয়া হবে।
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের শূন্য পদে সংখ্যা ৪০টি। স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের স্নাতক পর্যন্ত ন্যূনতম একটি প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) অথবা ৩.৭৫ (৫.০০ এর মধ্যে) থাকতে হবে। শিক্ষার্থী ইংরেজি মাধ্যমের হলে ‘ও’ লেভেলে শীর্ষ পাঁচ বিষয়ে গড়ে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে শীর্ষ ২টি বিষয়ে গড়ে ‘ডি’ গ্রেড থাকতে হবে। পদটিতে সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিওদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি বা সিজিপিএ ২.২৫ (৪.০০ এর মধ্যে) অথবা ২.৮১৩ (৫.০০ এর মধ্যে) থাকলে আবেদনপত্র গ্রহণ করা হবে না। এ ছাড়া ‘ও’ লেভেলে শীর্ষ ৫টি বিষয়ে গড়ে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে শীর্ষ ২টি বিষয়ে গড়ে ‘ই’ গ্রেড থাকলে আবেদন না করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে জ্ঞান এবং বাংলা ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। এ ছাড়া উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। পদটিতে বেতন দৈনিক হারে দেওয়া হবে। দৈনিক মূল বেতন ৪২৫ টাকার পাশাপাশি ১০০ টাকা খাওয়ার খরচ পাবেন নিয়োগপ্রাপ্তরা।
জুনিয়র অপারেটর- জিএসই
শূন্য পদে সংখ্যা ৫০টি। উচ্চমাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের হালকা যানবাহনের ড্রাইভিং লাইসেন্সসহ ৫ বছর হালকা যান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। দৈনিক মূল বেতন ৪০০ টাকার পাশাপাশি ১০০ টাকা খাওয়ার খরচ পাবেন নিয়োগপ্রাপ্তরা।
জুনিয়র মেকানিক এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান
মেকানিক্যাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক, অটোমোবাইল ও পাওয়ার থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন ১০টি শূন্য পদে। পদটিতে বেতন দৈনিক হারে দেওয়া হবে। দৈনিক মূল বেতন ৪০০ টাকার পাশাপাশি ১০০ টাকা খাওয়ার খরচ পাবেন নিয়োগপ্রাপ্তরা।
এমটি অপারেটর
শূন্য ৩০টি পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস প্রার্থীরা। এ ছাড়া প্রার্থীদের হালকা যানবাহনের ড্রাইভিং লাইসেন্সসহ ৫ বছর হালকা যান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। দৈনিক মূল বেতন ৪০০ টাকার পাশাপাশি ১০০ টাকা খাওয়ার খরচ পাবেন নিয়োগপ্রাপ্তরা।
আবেদনের বয়স
২১ জুন ২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিওদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করা যাবে ৩২ বছর পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
বাংলাদেশ বিমানের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজসহ জমা দিতে হবে বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায়। সব পদের জন্য আবেদন ফি হিসেবে ২৫০ টাকা পোস্টাল অর্ডার করতে হবে। পদগুলোতে আবেদন করা যাবে ২১ জুন-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৮ জুন-২০১৬ তারিখ প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:
এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৭ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর