শিরোনামঃ-

» ডাচ বাংলা ব্যাংকে চাকরী, বেতন ৪৫ হাজার টাকা

প্রকাশিত: ১০. জুন. ২০১৬ | শুক্রবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ জব ডেস্কঃ ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) আকর্ষণীয় বেতনে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ, বিআইবিএম থেকে এমবিএম, এমবিএ অথবা ব্যাংকিং, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং ও ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Manual8 Ad Code

এ ছাড়া অর্থনীতি, কৃষি অর্থনীতি, পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান, গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক ও ফলিত পদার্থবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইংলিশ থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরাও আবেদনের যোগ্য হবেন।

পাশাপাশি আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি পাস প্রার্থীরা।

Manual6 Ad Code

আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম তিন প্রথম শ্রেণি থাকতে হবে এবং কোনো তৃতীয় শ্রেণি থাকা যাবে না। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।

বয়স

আবেদনকারীদের বয়স ২১ জুলাই-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর।

বেতন

এক বছর প্রবেশনকাল শেষে ‘সিনিয়র অফিসার’ পদে  স্থায়ীকরণের পর নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৪৫ হাজার টাকা। সঙ্গে থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন প্রক্রিয়া

Manual1 Ad Code

আগ্রহী প্রার্থীরা ছবি ও সর্বশেষ শিক্ষাসনদের কপিসহ আবেদন করতে পারবেন www.duchbanglabank.com/online_job ওয়েবসাইট ঠিকানায়। আবেদনপত্র সংগ্রহ করা হবে ২১ জুলাই-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

Manual1 Ad Code

24

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30