শিরোনামঃ-

» পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৩৯০ কোটি টাকার বাজেট

প্রকাশিত: ১০. জুন. ২০১৬ | শুক্রবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ এডুকেশন ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০১৬-১৭ অর্থ বছরের ব্যয় নির্বাহের জন্য মোট ৩ হাজার ৩শ’ ৯০ কোটি ৬৯ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে ১৪৪তম সভায় এই বাজেট অনুমোদিত হয়। ইউজিসি সচিব ড. মোঃ খালেদ সভাটি পরিচালনা করেন।

Manual3 Ad Code

সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ২ হাজার ৮২৬ কোটি ৭৪ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৬-১৭ অর্থ বছরের ব্যয় নির্বাহের জন্য মূল বাজেটে ৩৫ কোটি ৫ লাখ টাকা এবং ২০১৫-১৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে ৩২ কোটি ২৫ লাখ টাকা বাজেট অনুমোদন করা হয়।

Manual7 Ad Code

সভায় পরিকল্পনা কমিশন (আর্থ সামাজিক অবকাঠামো), সদস্য আবদুল মান্নান, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31