শিরোনামঃ-
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» প্রধানমন্ত্রীর বিমান অবতরণে বিলম্ব তদন্তে ২টি কমিটি
প্রকাশিত: ০৮. জুন. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের অবতরণে দেরির কারণ অনুসন্ধানে ২টি কমিটি হয়েছে, প্রত্যাহার করা হয়েছে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের এক কর্মীকে।
সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে মঙ্গলবার দেশে ফেরেন শেখ হাসিনা।
তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণে ১৫ মিনিট দেরি হয়।
বেসামরিক বিমান চলাচল ও পর্যট্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বুধবার রাতে বলেন, এই ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ওই সময়ই এয়ারট্রাফিক কন্ট্রোল রুমের অপারেটর কামরুলকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই ঘটনা তদন্তে ২টি কমিটি করেছে বলে জানান তিনি।
উড়োজাহাজটির অপারেশনাল কোন সমস্যা ছিল কি না, তা তদন্তে হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক জাকির হোসেনকে প্রধান করে ৪ সদস্যের কমিটি করা হয়েছে।
এছাড়া বিমানবন্দরের রানওয়েতে কোন সমস্যা ছিল কি না বা সেখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন কোনো কিছুর অস্তিত্ব ছিল কি না, তা তদন্ত করতে বেবিচকের ফ্লাইট সেইফটি বিভাগের পরিচালক জিয়াউল কবিরকে প্রধান করে ৩ সদস্যের কমিটি করা হয়েছে।
২ তদন্ত কমিটিতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালনকারী সংস্থা এসএসএফের একজন করে ঊর্ধতন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৬ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর