শিরোনামঃ-

» সিলেটের আঞ্চলিক নাটকের অভিনেতা ‘বুড়ো মিয়া’ আটক

প্রকাশিত: ২১. মে. ২০১৬ | শনিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেটের আঞ্চলিক ভাষার নাটকের অভিনেতা জয়নাল আবেদীন পলাশ ওরফে ‘বুড়ো মিয়াকে’ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ থানা পুলিশ যৌতুকের মামলায় তাকে ছোট দিঘলী এলাকা থেকে আটক করে।

Manual4 Ad Code

শুক্রবার অভিনেতা বুড়ো মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক বুড়ো মিয়া বিশ্বনাথের ছোট দিঘলী গ্রামের মৃত কজিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালে কোম্পানীগঞ্জের টুকেরগাঁওয়ের কাদির মিয়ার মেয়ে ঝুমা আক্তার ঝুমির (২০) সঙ্গে বিয়ে হয় বিশ্বনাথের ছোট দিঘলী গ্রামের মৃত কজিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন পলাশ (৩২) ওরফে বুড়ো মিয়ার।

Manual7 Ad Code

বিয়ের ২ মাস পর বুড়ো মিয়া স্ত্রী ঝুমার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। ঝুমা রাজি না হলে তার ওপর প্রায়ই নির্যাতন করতেন বুড়ো মিয়া।

Manual5 Ad Code

গত ৬ মে রাত ১১ টার দিকে বুড়ো মিয়া স্ত্রীর কাছে আবার যৌতুকের টাকা চায়। ঝুমা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ওই রাতে বুড়ো মিয়া ও তার পরিবারের অন্য সদস্যরা বেধড়ক মারপিট করেন। ওই রাতে ঝুমা রান্নাঘরে অজ্ঞান অবস্থায় রাত্রিযাপন করেন। সকালে জ্ঞান ফিরলে তাকে আবার মারধর করা হয়।

একপর্যায়ে মুঠোফোনে ঝুমা বিষয়টি পরিবারকে জানালে তার ছোট ভাই রাজন এসে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

Manual4 Ad Code

পরে স্ত্রী ঝুমা ওসিসি সেন্টার থেকে রিপোর্ট এনে সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে যৌতুক আইনে দরখাস্ত মামলা করেন। আদালত বিশ্বনাথ থানাকে মামলাটি রেকর্ড করার আদেশ দেন।

তদন্তের পর বিশ্বনাথ থানা পুলিশ মামলাটি (১৫) রেকর্ড করে। গতকাল বৃহস্পতিবার রাতে বুড়ো মিয়াকে আটক করে বিশ্বনাথ পুলিশ।

পুলিশ জানায়, জয়নাল আবেদীন সিলেটের আঞ্চলিক ভাষার বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন বুড়ো মিয়া চরিত্রে। সেই সুবাদে তিনি নাটকের কথা বলে মেয়েদের সঙ্গে প্রেম করে বিয়ে করতেন। পরে তাদের সঙ্গে প্রতারণা করতেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুল ইসলাম বলেন, আসামির প্রকৃত নাম জয়নাল আবেদীন। তবে, সে বুড়ো মিয়া নামে মেয়েদের সঙ্গে নাটকের কথা বলে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক বিয়েরও অভিযোগ আছে। স্ত্রী ঝুমার মামলায় তাকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, আপাতত জয়নাল ওরফে বুড়ো মিয়াকে তার স্ত্রী ঝুমার দায়ের করা মামলায় আটক করা হয়েছে।

তবে, তার বিরুদ্ধে নাটকের নামে তরুণীদের সঙ্গে প্রতারণারও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৩০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031