শিরোনামঃ-

» কুড়িগ্রাম ভোট চাইতে গিয়ে সন্তান প্রসব

প্রকাশিত: ১৯. মে. ২০১৬ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থী মর্জিনা খাতুন ভোট চাইতে গিয়ে ভোটারের বাড়িতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

পরে প্রসূতিসহ নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ মে রবিবার বিকেলে উপজেলার দক্ষিণ কড়াইকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি ওই গ্রামের বাবলু মিয়ার স্ত্রী।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, মর্জিনা খাতুন সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড ভুক্ত এলাকার সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থী হয়েছেন। প্রতি দিনের মতো এদিন তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও প্রচারণার জন্য বের হন।

দক্ষিণ কড়াইকান্দি গ্রামে ভোট প্রার্থনার সময় হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে। তখন ১ ভোটারের বাড়িতে কোনো প্রকার অসুবিধা ছাড়াই একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

Manual1 Ad Code

জানা গেছে, বর্তমানে মর্জিনা খাতুন ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। প্রার্থী মর্জিনা খাতুন ফের কোমর বেঁধে নেমেছেন ভোটের ময়দানে। প্রচারণায় দিন-রাত ভোটারের বাড়ি বাড়ি ছুটছেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ৬ষ্ঠ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ জুন উপজেলার ৩ ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30