- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
» কবর থেকে তুলে বিয়ে!
প্রকাশিত: ১৯. মে. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ছেলে মেয়ের বিয়ের জন্য কোন বাবা-মায়েরই না চিন্তা থাকে! যদিও এখন অবশ্য ছেলেমেয়েরা নিজেদের জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেন নিজেরাই।
কিন্তু মৃত সন্তানের জন্য পাত্র-পাত্রী খোঁজার ব্যপারটাকে কতটা পরিচিত বা ঠিক কতটা স্বাভাবিক আপনার কাছে? অবাক হলেও এটাই রীতি চীনের শাংজি প্রদেশে।
এখানকার প্রাচীন বিশ্বাস হল, যদি পরিবারের কোনো ছেলে অবিবাহিত অবস্থায় মারা যান তাহলে মৃত্যুর পরেও তাঁর বিয়ে দিতে হবে। নইলে তার আত্মা শান্তি পাবে না। চরম দুর্দশার শিকার হতে হবে মৃতের পরিবারকেও।
শাংজি প্রদেশে বহুদিন ধরে পালিত হয়ে আসছে এই সামাজিক রীতি। স্থানীয় জ্যোতিষীদের দেওয়া নির্দেশানুয়ায়ী মৃত ছেলের জন্য সন্ধান চলে মৃত মেয়ের। এই অঞ্চলের বেশিরভাগ পুরুষ খনিতে কাজ করেন।
অনেকেই সেখানে অল্পবয়সেই প্রাণ হারান। অনেক সময়ই মৃত বরের জন্য মৃত কনের সন্ধান পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়।
অনেক সময় মৃত কনের সন্ধান পেতে দেরি হয়ে গেলে তখনকার মতো তাকে সমাধিস্থ করা হয়। পরে মৃত কনের খোঁজ পাওয়া গেলে কবর থেকে তুলে ছেলের মরণোত্তর বিয়ে দেওয়া হয়।
শাংজি প্রদেশে একদল চোরাকারবারী রয়েছে, যাদের কাজ সমাধি থেকে বিবাহযোগ্য তরুণী বা যুবতীর দেহ তুলে এনে তা দরকারমতো জায়গায় যোগান দেওয়া। বিনিময়ে পরিস্থিতি অনুযায়ী চড়া দাম আদায় করে নেন ওই সব মৃতদেহের চোরাকারবারী।
চীনের অনেক সমাজ তাত্ত্বিকরাই মনে করছেন, এই অদ্ভুত রীতি বন্ধ হওয়া প্রয়োজন। তবে হঠাৎ করে জোর করে এই রীতি বন্ধ করা যাবে না। এর জন্য ধীরে ধীরে সামাজিক এবং পরিবেশ সচেতনতা বাড়াতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৮ বার
সর্বশেষ খবর
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর