শিরোনামঃ-

» শাবি ছাত্রের আত্মহত্যা!

প্রকাশিত: ০৮. মে. ২০১৬ | রবিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পেছনের টিলারগাঁও এলাকার একটি মেস থেকে বিশ্বজিৎ মল্লিক নামের ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

বিশ্বজিৎ শাবির  ফরেস্ট্রি বিভাগের ২য় বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র। টিলারগাঁও এলাকার একটি মেসে বন্ধুদের সাথে থাকতেন তিনি।

Manual3 Ad Code

মরদেহ উদ্ধারের সময় পুলিশ ওই কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা। তবে ওই নোটে কী লেখা আছে তা জানাতে পারেননি তাঁরা।

বিশ্বজিতের বন্ধুরা জানান, শনিবার দুপুরে অন্য বর্ডাররা মেস থেকে বেরিয়ে গেলে বিশ্বজিৎ একাই সেখানে ছিলেন। রাতে বন্ধুরা মেসে ফিরে অনেক ডাকাডাকি করলেও বিশ্বজিৎ কোনো সাড়া দেননি।

পরে তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে বিশ্বজিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাত ১২ টার দিকে প্রক্টরের উপস্থিতিতে পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে বিশ্বজিতের মরদেহ নামিয়ে আনে।

Manual3 Ad Code

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বিশ্বজিৎ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তে এ বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।

বিশ্বজিতের বন্ধুরা জানিয়েছেন, বিশ্বজিৎ কিছুদিন ধরেই বিষণ্ণতায় ভুগছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31