শিরোনামঃ-

» ছোট ভাইয়ের উপর হামলার প্রতিবাদ করায় সিলেটে বড় ভাই খুন

প্রকাশিত: ০২. মে. ২০১৬ | সোমবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট নগরীর কানিশাইল এলাকায় ছোট ভাইয়ের উপর হামলার প্রতিবাদ করায় খুন হয়েছন বড় ভাই।

Manual1 Ad Code

রোববার সন্ধ্যা ৬টায় ইসলাম উদ্দিন (৩৫) কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক লেনদেন দিয়ে ইসলাম উদ্দিনের ছোট ভাই আরমানের উপর গত পরশু হামলা চালায় জামাল আহমদ নামের স্থানীয় ১ যুবক। ইসলাম এই হামলার প্রতিবাদ করেন।

Manual7 Ad Code

আজ (রোববার) সন্ধ্যায় হামলার ঘটনার মীমাংসার কথা বলে ইসলামকে কানিশাইলে নিজের বাসায় নিয়ে যায় জামাল। সেখানে ইসলামকে ছুরিকাঘাত করে জামাল ও তাঁর অনুসারীরা হত্যা করে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

Manual4 Ad Code

ইসলাম উদ্দিন শামীমাবাদ এলাকার বাসিন্দা তোতা মিয়ার ছেলে। ৩ ভাইয়ের মধ্যে বড় ইসলাম উদ্দিন ঠিকাদারের কাজ করতেন।

তোতা অভিযোগ করে বলেন, জামাল এলাকায় বখাটে হিসেবে পরিচিত। আজ সে বাসায় ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে।

Manual4 Ad Code

তবে ঘটনাস্থল থেকে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30