- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» ভোট যুদ্ধে ২ নবাব!
প্রকাশিত: ০১. মে. ২০১৬ | রবিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবাব আলী তকী খান ও নবাব আলী বাকর খান (হাসনাইন) আসন্ন ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ ভাই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। ২ ভাইর ভোট যুদ্ধ তুঙ্গে উঠেছে। তারা দু’জনেই ভোট প্রার্থনায় চষে বেড়াচ্ছেন ঐতিহ্যবাহী পৃথিমপাশা ইউনিয়নের ভোটারদের দারে দারে।
সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন গতিতে ছুটছেন ভোটারদের মন জয় করতে। যেন নির্ঘুম রাত কাটাচ্ছেন নবাব পরিবারের এই ২ ভাই। একই সাথে এ পরিবারের ২ ভাই প্রার্থী হওয়ায় তাদেরকে নিয়ে স্থানীয় ইউনিয়ন ও পুরো উপজেলায় চলছে আলোচনা সমালোচনা।
জানা যায়, এ ২ ভাই মধ্যে নবাব আলী তকী খাঁন এবারের নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অপর দিকে বড় ভাই নবাব আলী বাকর খান (হাসনাইন) স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে জয়ী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়,পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নবাব আলী তকী খান ও নবাব আলী বাকর খান হাসনাইনের বড় ভাই মৌলভীবাজার ২ আসনের সাবেক ৩ বারের জাতীয় সংসদ সদস্য ও বর্তমান জাতীয় পাটি (জাফর) প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খাঁন।
অপর ভাই নবাব আলী নকী খাঁন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। তাঁদের পরিবারের ২ ভাই একই সঙ্গে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়।
পৃথিমপাশা ইউনিয়নের ভোটার জসিম মিয়া ও রহিম মিয়া জানান, ২ ভাইয়ের প্রচারণায় পুরো ইউনিয়ন নির্বাচনি আমেজ সৃষ্টি হয়েছে।প্রিয় প্রার্থীর নাম না বলে তারা জানান সময় মত পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন।
একই ইউনিয়নের ভোটার রহমত আলী জানান, নবাব পরিবারের ২ ভাই চেয়ারম্যান প্রার্থী হলেও এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আরও হেভিয়েট প্রার্থী রয়েছেন। শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী নবাব পরিবারের এ ২ ভাই এলাকাবাসীর কাছে পরাজিত হতে পারেন বলে তিনি জানান।
এদিকে নবাব আলী বাকর খান (হাসনাইন) গত নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে পরাজিত হয়ে ভাই নবাব আলী তকী খাঁনের কাছে বেকায়দায় রয়েছেন বলে জানা যায়। তবে হাসনাইন বলেন,নির্বাচনী ভোট যুদ্ধে এবার তাঁর ছোট ভাই তকী খাঁন পাত্তাই পাবে না।
অপরদিকে তকী খাঁন চ্যালেঞ্জ করে বলেন হাসনাইনের চেয়ে তাঁর জনপ্রিয়তা বেশি তাই তিনিই নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদি।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক পাভেল
- সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এড. সমর বিজয় শী শেখর, সাধারন সম্পাদক আজিজুর রহমান
- শাকসু নির্বাচন স্থগিতে সিলেট জামায়াতের নিন্দা ও প্রতিবাদ


