- বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক
- সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী
- ব্যাপক প্রস্ততি আয়োজন; ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন আজ হবে
- গোলাপগঞ্জে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’র জায়গা পরিদর্শন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে : ড. হামিদুর রহমান আযাদ
- বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের উদ্বোধনকালে সিউক চেয়ারম্যান
- সন্তান-অভিভাবকের সমন্বিত লক্ষ্যই সফলতা নিয়ে আসে : প্রফেসর মাহবুব ই ইলাহী
- তিন দিনব্যাপী স্কাউট ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট সুজনের বিবৃতি
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, শুক্রবার উদ্বোধন হচ্ছে হবিগঞ্জের ইসকন নৃসিংহ মন্দির
» বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৬ | শুক্রবার
সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে।
এ নগরীতে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার সঙ্গে বসবাস করেন।
সিটি করপোরেশনও সব ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের প্রতিষ্ঠান। নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা সবার জন্য সমানভাবে উন্মুক্ত।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশন জনগণের করের অর্থে পরিচালিত হয়। তাই নগরীর প্রতিটি নাগরিকের প্রতি এ প্রতিষ্ঠানের সমান দায়িত্ব রয়েছে।
নাগরিক সেবা শুধু জন্ম ও মৃত্যুনিবন্ধনের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নেও সিটি করপোরেশন কাজ করছে।
তিনি বলেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী ও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
সিটি করপোরেশনও এসব কার্যক্রমে সহযোগিতা করছে। বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উদ্যোগেও সিটি করপোরেশন পাশে থাকার চেষ্টা করবে।
বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সহযোগিতায় বিহারটির সুন্দর ভবন নির্মিত হয়েছে।
বিহারের তৃতীয় তলায় শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিদের থাকার ব্যবস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা সীমিত হলেও নগরীর সব সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।
বৌদ্ধ সম্প্রদায়ের এ উদ্যোগেও সিটি করপোরেশন অংশীদার হতে চায়।
কঠিন চীবর দানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।
কঠোর পরিশ্রম ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চীবর তৈরি করে ভিক্ষুদের দান করা হয়।
এ আয়োজনের মধ্য দিয়ে দান, ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।
সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মহামনোকামনা পূর্ণ বিশ্বশান্তি বুদ্ধধাতু জাদির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ শ্রীমৎ উকক্টঠ্ পঞ্ঞা থের। অতিথি হিসেবে বক্তব্য দেন লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুজনানন্দ থের, বড়িয়াখালী নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দেবপ্রিয় থের, পশ্চিম ইদিলপুর শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কুশলা ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর বংশ ভিক্ষু।
এ ছাড়া বক্তব্য দেন, শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পলাশ বড়ুয়া, সুকান্তি বড়ুয়া, সচিব সুজন বড়ুয়া ও এনজয় বড়ুয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৮ বার
সর্বশেষ খবর
- বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক
- সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী
- ব্যাপক প্রস্ততি আয়োজন; ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন আজ হবে
- গোলাপগঞ্জে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’র জায়গা পরিদর্শন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে : ড. হামিদুর রহমান আযাদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর