- বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক
- সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী
- ব্যাপক প্রস্ততি আয়োজন; ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন আজ হবে
- গোলাপগঞ্জে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’র জায়গা পরিদর্শন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে : ড. হামিদুর রহমান আযাদ
- বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের উদ্বোধনকালে সিউক চেয়ারম্যান
- সন্তান-অভিভাবকের সমন্বিত লক্ষ্যই সফলতা নিয়ে আসে : প্রফেসর মাহবুব ই ইলাহী
- তিন দিনব্যাপী স্কাউট ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট সুজনের বিবৃতি
- দীর্ঘদিনের অপেক্ষার অবসান, শুক্রবার উদ্বোধন হচ্ছে হবিগঞ্জের ইসকন নৃসিংহ মন্দির
» ব্যাপক প্রস্ততি আয়োজন; ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন আজ হবে
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২৬ | শুক্রবার
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে আজ শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন।
সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সংগঠন দুটির নেতাকর্মীরা।
সম্মেলনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন গ্রাম, হাটবাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় চলছে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল।
পাশাপাশি শত শত মোটরসাইকেলের শোভাযাত্রার মাধ্যমে সম্মেলনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
ঘরে ঘরে ইসলামী দাওয়াত পৌঁছে দিতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীরা।
আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন মাঠে এ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর।
জামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর মুবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামের সঠিক আকিদা-বিশ্বাস প্রচার, আত্মশুদ্ধি অর্জন, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, ইসলামী তাহজিব-তামাদ্দুন সংরক্ষণ এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ভূমিকা পালন করে আসছে সংগঠন দুটি।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে ইসলামী আদর্শ, আত্মশুদ্ধি, সুন্নিয়তের চেতনা এবং ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর রেখে যাওয়া দ্বীনি ও সাংগঠনিক কর্মধারাকে আরও বেগবান করা সম্ভব হবে।
সম্মেলনকে ঘিরে ছাতকের ধর্মপ্রাণ মুসলমান, আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সংগঠন দুটির অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
গত ১১ নভেম্বর সাংবাদিকবৃন্দ সঙ্গে মতবিনিয়ম সভা করেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ,সভাপতি সাবেক ভাইন্স চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুস সামাদের অফিসে অনুষ্টিত হয়।
গত বুধবার বাদ আছর উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে অনুষ্টিত হয়েছে।
সম্মেলন বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা সভাপতি আব্দুল গফফার আল হাসান, ছাতক (দক্ষিণ) উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, ছাতক (উত্তর) উপজেলা সহ সভাপতি মাওলানা রেজাউল করিম, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুহাম্মদ শাহজাহান, সহসাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও অর্থ সম্পাদক হাফিজুর রহমান।
এছাড়াও মাওলানা রমজানুল হক, জাহিদপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মুক্তার, মাওলানা মোস্তাক আহমদ, তারেক আহমদ রাজু, ফয়ছল আহমদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলন সফল করতে কাজ করছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, ব্যাপক প্রচার-প্রচারণা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাতকে একটি স্মরণকালের বৃহৎ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার
সর্বশেষ খবর
- বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক
- সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী
- ব্যাপক প্রস্ততি আয়োজন; ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন আজ হবে
- গোলাপগঞ্জে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’র জায়গা পরিদর্শন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে : ড. হামিদুর রহমান আযাদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর