শিরোনামঃ-

» মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের বইমুখী হতে হবে : আব্দুল হাকিম চৌধুরী

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

গোয়াইনঘাটে রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বইমুখী করার তাগিদ দিয়েছেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী।

তিনি বলেছেন, পরীক্ষায় ভালো ফলাফল, সুন্দর ক্যারিয়ার গঠন ও নৈতিকতাসম্পন্ন মানুষ হতে হলে শিক্ষার্থীদের পাঠে আরো বেশি মনোযোগী হতে হবে।

Manual2 Ad Code

বুধবার (১১ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাটের রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Manual6 Ad Code

সকালে প্রধান অতিথি আব্দুল হাকিম চৌধুরী বেলুন উড়িয়ে দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পর ব্যানার-ফেস্টুনে সজ্জিত এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

রুস্তমপুর কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও ইংরেজি বিষয়ের প্রভাষক মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ও কলেজের আজীবন দাতা সদস্য মো. জসিম উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল আহমদ শেরগুল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গনি মেম্বার, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সমাজসেবক হেলাল আহমদ ও কামাল আহমদ, শিক্ষক আব্দুল মালিক, শফিকুর রহমান, আব্দুল কাদির সুমন, আলিম উদ্দিন দুরজয় ও বদরুজ্জামান, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদির ও সদস্য জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মো. সামছুজ্জামান, শাহা আলম খান, ইমরান আহমদ, মশিউর রহমান, জান্নাতুল ফেরদৌস রুমা, মোমেনা খন্দকার, আব্দুস সামাদ, নজরুল ইসলাম এবং গভর্নিং বডির সদস্যরা।

Manual8 Ad Code

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

পরবর্তীতে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ম্যাচের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30