- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
- ছাত্রজীবনে আল্লাহ ও রাসূল সা.-এর রঙে রঙিন হওয়ার দ্বারা জীবনের চূড়ান্ত সফলতা অর্জিত হয় : মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীদের দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোজাম্মেল হক
- দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ
- বিএমবিএফ সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
- বিমানবন্দর থামা আমীর মফিকের পিতার মৃত্যুতে মহানগর জামায়াতের শোক
- পূবালী ব্যাংকের আম্বরখানা ইলেকট্রনিক ব্যাংকিং বুথ সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন
- নির্মানাধীন বহুতল ভবন পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান
- ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর
» চোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয় : বিভাগীয় কমিশনার মশিউর রহমান
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৬ | বুধবার
জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিউজ ডেস্কঃ
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় তাঁকে শুভেচ্ছা ও উপহার প্রদান করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
১১ নভেম্বর বুধবার বিকালে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব বায়জিদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ পাওয়ায় মৌমিকে সর্বমহলের শুভেচ্ছা জানানো সিলেটবাসীর জন্য অত্যান্ত আনন্দ ও গর্বের বিষয়।
চোখে নেই দৃষ্টি শক্তি, দেখতে পারছে না পৃথিবীর আলো তবুও স্বপ্ন দেখার সীমাবদ্ধতা নেই।
সকল প্রতিকুলতাকে পিছনে ফেলে মনের শক্তি আর আত্ম বিশ্বাস নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়।
তিনি মানব সেবামূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারী সকল সুযোগ-সুবিধা অব্যাহত থাকার আশ্বাস প্রদান করে বলেন, মৌমির এই সফলতা অনুসরণ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে ভালো ফলফল অর্জনে লেখাপাড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।
নেতৃবৃন্দ সাক্ষাৎকালে জিডিএফ পরিচালিত ‘জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়’-এর দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা এবং একটি আধুনিক ভবন নির্মাণের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে একটি আবেদন জমা দেন।
আবেদন পত্রটি গ্রহণ করে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি তিনি জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বিভাগীয় কমিশনার দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে উপহার প্রদান করেন।
তিনি মৌমির অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, কৃতি শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।
এ সময় বায়জিদ খান বিভাগীয় কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, জিডিএফ-এ তাহমিনা আক্তর মৌমির মত আরো অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলতে সরকার বরাদ্দকৃত প্রতিষ্ঠানের জায়গায়টি স্থায়ীকরণ, ভবন নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রদানের অনুরোধ জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার
সর্বশেষ খবর
- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
- ছাত্রজীবনে আল্লাহ ও রাসূল সা.-এর রঙে রঙিন হওয়ার দ্বারা জীবনের চূড়ান্ত সফলতা অর্জিত হয় : মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীদের দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোজাম্মেল হক
- দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর