শিরোনামঃ-

» বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক নগরীর কোন রাস্তা কাঁচা থাকবে না

প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা রয়েছে।

অতীতে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে নগরীর প্রতিটি রাস্তা সম্প্রসারণ ও পাকাকরণ করা হবে। নগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না।

মঙ্গলবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

সিসিক প্রশাসক বলেন, সিটি করপোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলো এখনও অনেকটাই অনুন্নত। এসব এলাকার বাসিন্দারা নগরীর কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।

বর্ধিত ওয়ার্ডগুলোকে উন্নয়নের মূলধারায় আনতে সিটি করপোরেশন কাজ করছে। এসব এলাকায় ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন।

তিনি নগরীর প্রতিটি সড়ক পাকাকরণের উদ্যোগ নিয়েছেন। সম্মিলিত প্রচেষ্টায় সিলেট নগরীর চেহারা পাল্টে দেওয়া সম্ভব হবে।

দুপুরে ৩৪ নম্বর ওয়ার্ডের আল বারাকা আবাসিক এলাকায় সড়ক সম্প্রসারণকাজের উদ্বোধন করেন সিসিক প্রশাসক।

Manual1 Ad Code

এ সময় তিনি বলেন, দুই মাস আগে এ এলাকায় এসে এলাকাবাসীকে সড়ক সম্প্রসারণের আশ্বাস দিয়েছিলেন।

প্রতিশ্রুতি অনুযায়ী দুই মাসের মধ্যেই কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। সড়কটি ২০ ফুট প্রশস্ত করা হবে।

টেন্ডারের শর্ত অনুযায়ী গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি কাজের মান তদারকি করতে এলাকাবাসীকে অনুরোধ করেন।

এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী সেলিম আহমদ, কামরুজ্জামান কামরুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এক মাসেই মুক্তিরচকে সড়ক নির্মাণের কাজ শুরু
এরপর ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক এলাকায় নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি নির্মাণ করা হচ্ছে।

এ সময় সিসিক প্রশাসক বলেন, এক মাস আগে মুক্তিরচক এলাকা পরিদর্শনে এসে সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। এক মাসের মধ্যেই সেই কাজ শুরু হয়েছে।

এতে এলাকার দীর্ঘদিনের সড়ক যোগাযোগের সমস্যা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় সিসিকের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, কার্যসহকারী দেলোয়ার, মেঘনা এন্টারপ্রাইজের প্রকৌশলী আরিফ ও ফারহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের প্রবীণ বিএনপি নেতা মঈনউদ্দিন আহমেদ, শাহীন মিয়া, আবুল মিয়া, বাছা আহমদ, মামুনুর রশিদ, ছাবু মিয়া, জামাল উদ্দিন, মুক্তিরচক জামে মসজিদের মোতাওয়াল্লি রশিদ মিয়াসহ এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন।

নরসিংটিলায় সড়ক সম্প্রসারণে জমি দেওয়ায় এলাকাবাসীকে ধন্যবাদ
বিকেলে ৯ নম্বর ওয়ার্ডের নরসিংটিলা এলাকায় সড়ক সম্প্রসারণকাজ পরিদর্শন করেন, সিসিক প্রশাসক।

Manual6 Ad Code

এ সময় জনস্বার্থে সড়ক সম্প্রসারণের জন্য স্বেচ্ছায় জমি ছেড়ে দেওয়ায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুকেরবাজারে ড্রেন ও শাহপুরে প্রধান সড়কের কাজ শুরু
সন্ধ্যায় ৩৮ নম্বর ওয়ার্ডের টুকেরবাজারে হায়দরপুর মসজিদসংলগ্ন এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন, সিসিক প্রশাসক।

পরে ৩৯ নম্বর ওয়ার্ডের শাদীখালের পাড়স্থ টুকেরবাজার সংযোগস্থল থেকে শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ পয়েন্ট পর্যন্ত বৃহত্তর শাহপুর গ্রামের প্রধান সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

Manual3 Ad Code

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন সিসিক প্রশাসক।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শহীদ আহমদ ও সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন।

অধ্যক্ষ জালাল উদ্দিন আল কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনাম হোসেন ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30