শিরোনামঃ-

» কালীপূজায় ক্ষতিকর পটকা বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিলেট ব্যবসায়ী নেতৃবৃন্দের

প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

আসন্ন শ্যামাপূজা ও কালীপূজায় সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ এড়াতে বিপজ্জনক বিস্ফোরক ও ক্ষতিকর পটকা বর্জন এবং বেচাকেনা সম্পূর্ণ বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

একইসঙ্গে এসব ক্ষতিকর সামগ্রী বিক্রি না করার জন্য সাধারণ ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানিয়েছেন তাঁরা।

Manual3 Ad Code

মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা’ এবং ‘সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ’-এর নেতৃবৃন্দ এই আহ্বান জানান।

এদিকে, ক্ষতিকর পটকা ও বিস্ফোরক দ্রব্যাদি বন্ধের লক্ষে সম্প্রতি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও স্মারকিলিপি প্রদান করেন ‘বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখা’র নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামী ৮ নভেম্বর (রবিবার) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

এ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর সিলেটের কিছু চিহ্নিত এলাকায় প্রকাশ্যে নানা ধরনের ক্ষতিকর ও বিপজ্জনক পটকা বিক্রি করা হয়।

এতে তীব্র শব্দদূষণের পাশাপাশি জনজীবনে বিরক্তি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হয়।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ আরো বলেন, অনাকাঙ্ক্ষিত পটকা বা আতশবাজির ব্যবহার সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় এবং যেকোন সময় বড় ধরণের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।

তাই অনতিবিলম্বে অবৈধ পটকা বিক্রির পয়েন্টগুলো চিহ্নিত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সিলেট জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, সিলেট জেলাব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকানমালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি মো. আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, শ্রম সচিব শুয়েভ আহমদ অভি, সহ সাংগঠিনক সম্পাদকমীর মোহাম্মদ জাকারিয়া।

পরিশেষে সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার এবং বিপজ্জনক পটকা বর্জনে সচেতন হওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30