শিরোনামঃ-

» মুহিবুর রহমান একাডেমি’র আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার

Manual2 Ad Code

পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য করে তুলতে হবে

নিউজ ডেস্কঃ
মুহিবুর রহমান একাডেমির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বরং বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে তাদের প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের জন্য যোগ্য করে তুলতে হবে।

Manual7 Ad Code

মুহিবুর রহমান একাডেমির শিক্ষার্থীরা আর্ট এন্ড ক্রাফট প্রদর্শনীর মাধ্যমে গ্রামবাংলার জীবনচিত্র ও প্রাচীর ঐতিহ্য তুলে ধরেছে।

তাঁদের এই উদ্যোগ প্রমাণ করে, শিক্ষার্থীরা যেমন নিজেদের গ্রামের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে, তেমনি তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান মুহিবুর রহমান একাডেমিকেও লালন করে।

Manual5 Ad Code

মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর মুহিবুর রহমান একাডেমি আয়োজিত আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী ২০২৬’র উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার ওপর গুরুত্ব ও তাদের সৃজনশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

Manual7 Ad Code

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে মুহবিুর রহমান একাডেমি।

মুহিবুর রহমান একাডেমির কো-অর্ডিনেটর আব্দুস শহীদ চৌধুরী জিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ জুয়েল মিয়া।

প্রদর্শনীতে একাডেমির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের চিত্রকর্ম, হাতে তৈরি কারুশিল্প ও সৃজনশীল নানা শিল্পকর্ম স্থান পায়।

শিক্ষার্থীদের কল্পনাশক্তি, উদ্ভাবনী চিন্তা, শৈল্পিক দক্ষতা ও সৃজনশীলতার চমৎকার বহিঃপ্রকাশ ঘটে প্রতিটি শিল্পকর্মে।

প্রদর্শনীতে শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আর্ট এন্ড ক্রাফট প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাঁদের মধ্যে নির্বাচিত ২০ জন শিক্ষার্থী ও শিক্ষার্থী-দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরষ্কারপ্রাপ্তরা হলেন, অষ্টম শ্রেণির বাংলা ভার্সনের জয়িতা আলম, রাবিয়া বিনতে হাসান ও নাফিসা চৌধুরী; চতুর্থ শ্রেণির বাংলা ভার্সনের মেহরুন জান্নাত ও আদিবা জান্নাত; দশম শ্রেণির শামস, ইশাম, আরিয়ান ও ইসান; কেজি-২-এর মিরহা হুসাইন মিরা; তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের রত্ন প্রসাদ দাস এবং বাংলা ভার্সনের মাহেরা ইসলাম ও আদিত্য রায়; প্রথম শ্রেণির ইংরেজি ভার্সনের মো. জিসান আহমেদ; চতুর্থ শ্রেণির ইংরেজি ভার্সনের আনা ইসলাম ও করিমা হোসাইন; ষষ্ঠ শ্রেণির ইংরেজি ভার্সনের রাবদিয়া রহমান রাহা এবং বাংলা ভার্সনের আদিল জাহান আবিদ; পঞ্চম শ্রেণির বাংলা ভার্সনের মাশিয়াত সারা এবং ইংরেজি ভার্সনের আলা আল দীন আফফান শান ও নুসাইবা হোসাইন; সপ্তম শ্রেণির ইংরেজি ভার্সনের এলিনা নুজহাত এবং অষ্টম শ্রেণির ইংরেজি ভার্সনের তাসনিম।

Manual3 Ad Code

উল্লেখ্য, মুহিবুর রহমান একাডেমি প্রচলিত পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক, সৃজনশীল ও মানবিক গুণাবলির বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30