- পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী
- প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি
- কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান আহমদ চৌধুরী
- জন্মদিনে স্মরণ পালিত হয়নি বাউলসম্রাট দুর্বিন শাহ; মরমি গানের জগতে এক অনন্য সাধক
- উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান
- তৃণমূলের কর্মীরা সরকারের অংশীদার, আচরণে আরও বিনয়ী হতে হবে : রুহুল কবির রিজভী
- শান্তিগঞ্জে যুবদল নেতা সাজলের মৃত্যুতে কয়ছর এমপির শোক
- সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের শোক
- ক্যাশলেস বাংলাদেশ গড়তে সিলেটে এসবিএসি ব্যাংকের বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি
- প্রশাসক বরাবর স্মারকলিপি সিসিকের ২৪১ কর্মচারীর, ৭ দিনের আল্টিমেটামে আন্দোলনের হুশিয়ারি
» প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী সিলেট নগরীসহ গোটা সিলেট বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন, বৈষম্য নিরসন এবং দীর্ঘদিনের লালিত অধিকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি পেশ করেছে, সিলেট বিভাগ গণদাবী ফোরাম।
সোমবার (২ নভেম্বর) বিকালে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভীর কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন।
এসময় সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং বৈষম্যবিরোধী আন্দোলন সহ দেশের সার্বিক অর্থনীতি, প্রবাসী আয় ও জাতীয় উন্নয়নে সিলেট বিভাগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তা সত্ত্বেও সিলেট বিভাগ ক্রমাগত উন্নয়ন বৈষম্য ও অবহেলার শিকার হয়ে আসছে।
এ অঞ্চলের প্রবাসী, পর্যটক ও সাধারণ জনগণের সুবিধা এবং সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে স্মারকলিপিতে ২৫টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
দাবি সমূহ হলো বাংলাদেশের অন্যতম পরবাসী জনগোষ্ঠী অধ্যুষিত সিলেট বিভাগের অধিবাসী, প্রবাসী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে প্রথম শ্রেণীর আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর হইতে সকল আন্তর্জাতিক রুটে দেশী বিদেশী সকল যাত্রীবাহী ও কর্গো বিমানের সরাসরি ফ্লাইট চালু করার যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
পুন্যভূমি সিলেট বিভাগের রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রবাসী ও পর্যটকদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ, সকল প্রকার ব্যবসা বাণিজ্য ও শিল্পের উন্নয়নকল্পে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথের সিলেট হইতে আখাউড়া পর্যন্ত বিদ্যমান রেলপথ থকে ব্রডগ্রেজ ডাবল লাইনে রুপান্তর করে উক্ত রেলপথের বিদ্যমান সকল ষ্টেশন উন্নয়ন ও আধুনিকায়নের কার্য্যকর ব্যবস্থা গ্রহন করা।
সিলেট বিভাগের অধিবাসী প্রবাসী ও পর্যটকদের যাতায়তের সুবিধার্থে অভিলম্বে পুন্যভূমি সিলেট হইতে রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য একটি বিরতীহীন আধুনিক ট্রেইন ও পুন্যভূমি সিলেট থেকে বন্দর নগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়তের জন্য একটি বিরতীহীন আধুনিক ট্রেইন চালু করা এবং চলমান সকল আন্তনগর ট্রেইনে বগি ও যাত্রী সেবার মান বৃদ্ধির যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
তামাবিল স্থলবন্দর হইতে পর্যটন নগরী সিলেট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত ব্যবস্থার উন্নয়নকল্পে সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে রূপান্তর ও সম্প্রসারনের যাবতীয় উন্নয়ন কার্য্য অতি দ্রুত সম্পূর্ণ করে যান-বাহন চলাচলের উপর্যুক্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
পুন্যভূমি সিলেট বিভাগের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রবাসী ও পর্যটকদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ, সকল প্রকার শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নকল্পে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সাবাজপুর হইতে-জুড়ী-কুলাউড়া-রবিরবাজার-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণাধীন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শমশের নগর বিমান বন্দর হইতে জাতীয় ও আন্তজার্তীক রুটে ফ্ল্যাইট চালু করা এবং সেখানে ‘‘বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুর্ণাঙ্গ ঘাটি’’ স্থাপন এবং একটি আধুনিক ‘‘এ্যারোনেটিক্যাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়’’ স্থাপন ও প্রতিষ্ঠার যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
পাহাড় নদী হাওড় ও জলাভূমি পরিবেষ্টিত সিলেট বিভাগ ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সিলেট কৃতিসন্তান বাংলাদেশ নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়াল এডমিরেল মাহবুব আলী খান সাহেবের নামে সিলেট জেলার সুরমা অথবা কুশিয়ারা নদীর নিকটবর্তী সুবিধা জনক স্থানে বাংলাদেশ নৌ-বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাটি স্থাপন ও প্রতিষ্ঠার যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
অবহেলিত সিলেট বিভাগের শিক্ষার উন্নয়নে পুণ্যভূমি সিলেটে একটি ‘‘প্রকৌশল বিশ্ববিদ্যালয়’’ স্থাপন ও প্রতিষ্ঠার যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
পরবাসী জনগোষ্ঠী অধ্যুষিত প্রাকৃতিক সম্পদ ও চা শিল্পে সমৃদ্ধ অবহেলিত মৌলভীবাজার শিক্ষার উন্নয়ন ও চিকিৎসা সেবা বৃদ্ধির স্বার্থে হিতার্থে মৌলভীবাজার জেলা সদরে একটি আধুনিক ‘‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’’ ও একটি মেডিকেল কলেজ স্থাপন ও প্রতিষ্ঠার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
জালালাবাদ সেনা নিবাস সিলেটে একটি ‘‘আর্মস ফোর্সেস মেডিকেল কলেজ’’ স্থাপন ও প্রতিষ্ঠার যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
অবহেলিত সিলেট বিভাগের শিক্ষার উন্নয়নে পুণ্যভূমি সিলেটে একটি ‘‘গার্লস ক্যাডেট কলেজ’’ স্থাপন ও প্রতিষ্ঠার ঘোষণা প্রদান করা।
সিলেট বিভাগের অধিবাসী প্রবাসী ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে কুলাউড়া-বড়লেখা-সাবাজপুর রেলপথে পুনরায় ট্রেন চালু করার ঘোষনা প্রদান করা।
হাওর ও জলাভুমি úরিবেষ্টিত ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কল্পে সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোণা-কিশো
সিলেট বিভাগের বিচার প্রার্থী ভুক্তভোগী জনগণের দুঃখ ও দুর্দশা লাঘবের জন্য পূণ্যভুমি সিলেটে অবিলম্বে ‘‘হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ’’ পুনঃস্থাúন ও প্রতিষ্ঠার ঘোষণা প্রদান করা।
বাংলাদেশের শিল্পের বিকাশ ও জালানী সংকট নিরসন কল্পে সিলেট বিভাগে আবিস্কৃত সকল গ্যাস ও তৈল ক্ষেত্র/কোপ হইতে গ্যাস ও তৈল আহরন উত্তোলন ও বিতরনের যথাযথ ব্যবস্থা গ্রহন করা এবং গ্যাস সংযোগ প্রদান কার্য্যক্রমের উপর হইতে সকল বিধি নিষেধ প্রত্যাহার করে সিলেট বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা সদর সহ সর্বত্র আবাসিক ও বাণিজিক গ্যাস সংযোগ প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
ওলিকুল শিরমণি হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরাণ (রহঃ) সহ অসংখ্য পীর আউলিয়া ও গুণীজনের স্মৃতি বিজড়িত পর্যটন নগরী পুণ্যভুমি সিলেট মহানগরীকে বাংলাদেশের ‘‘আধ্যাত্বিক ও অর্থনৈতিক রাজধানী’’ ঘোষনা করে গ্যাজেট প্রকাশের যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভান্ডার ও প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভুমি পুণ্যভূমি সিলেট বিভাগকে বাংলাদেশের ‘‘পর্যটন অঞ্চল’’ ঘোষনা করে গ্যাজেট প্রকাশের যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ উন্নয়ন ও দেশে বিদেশে পর্যটন শিল্পে প্রয়োজনীয় দক্ষ জনবল সরবরাহ ও গড়ে তোলার লক্ষ্যে পর্যটনের আকর্ষনীয় স্থান ও প্রবাসী অধ্যুষিত সিলেটে বিভাগে আন্তর্জাতিক মান সম্পূর্ণ একটি ‘‘পর্যটন বিশ্ববিদ্যালয়’’ স্থাপন ও প্রতিষ্ঠার ঘোষনা প্রদান করা।
প্রবাসী জনগোষ্ঠী অধ্যুষিত সিলেট বিভাগের শিল্পের বিকাশ ও উন্নয়ন এবং প্রবাসী উদ্যোক্তাদের বিনিয়োগের সুবিধার্থে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে চারটি পৃথক ‘‘ইপি জেড, চারটি শিল্পপার্ক ও চারটি ট্যুরিজম পার্ক’’ স্থাúন ও প্রতিষ্ঠার ঘোষনা প্রদান করা।
সিলেট বিভাগের সকল গ্যাস ও তৈল ক্ষেত্র হইতে উত্তোলনকৃত অপরিশোধিত তৈল সংরক্ষন ও পরিশোধনের সুবিধার্থে সিলেটে একটি ‘‘আধুনিক তৈল সংরক্ষন ও শোধানাগার’’ এবং একটি আধুনিক ‘‘গ্যাস প্রক্রিয়াজাতকরণ’’ কারখানা স্থাúন ও প্রতিষ্ঠার ঘোষনা প্রদান করা।
সিলেট বিভাগের কৃষি, মৎস্য, পানি সম্পদ, জলúথের উন্নয়ন ও অকাল বন্যা প্রতিরোধকল্পে সুরমা নদী, কুশিয়ার নদী, মনু নদী, খোয়াই নদী, জুড়ী নদী, কালনী নদী, চেঙ্গের খাল নদী, পিয়াইন নদী সহ সিলেট বিভাগের ছোট বড় সকল নদী রক্ষা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় খনন ও ড্রেজিংয়ের মাধ্যমে পানির নাব্যতা বৃদ্ধি করে যাত্রীবাহী ও মালবাহী সকল প্রকার জলযান চলাচল ও যাতায়াতের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
বাংলাদেশের অন্যতম পর্যটন অঞ্চল সিলেট বিভাগের পর্যটন শিল্পের বিকাশ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কল্পে সিলেট বিভাগের সকল জেলা সদর হইতে থানা ও উপজেলা সদরের সংযোগ সড়ক, সকল পর্যটন ষ্পর্ট ও কেন্দ্রের সংযোগ সড়ক সহ সকল রাস্তার মেরামত সংস্কার সম্প্রসারণ ও উন্নয়নের ঘোষণা প্রদান।
সিলেটি নাগরী অক্ষরকে সিলেটের আঞ্চলিক ভাষালিúি ও নাগরী ভাষাকে সিলেটের আঞ্চলিক ভাষা হিসাবে ঘোসনা করে প্রাথমিক ও মাধ্যমিক স্থরে পাঠ্যপুস্তকের অন্তর্ভূক্তির যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
বাংলাদেশের পরিবেশ সুরক্ষার জন্য আধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত “পরিবেশ পুলিশ বাহিনী”, বন বিভাগ সুরক্ষার জন্য আধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত “বন পুলিশ বাহিনী বা বনরক্ষী বাহিনী” এবং সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য আধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত “ডিজাষ্টার প্রতিরক্ষা বাহিনী” গঠনের যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
বাংলাদেশের সকল সরকারী আধাসরকারী স্বায়ত্তশাসিত অফিস ও সংস্থার কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ননগ্যাজেটেড কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ কালে স্থানীয় অধিবাসী বা নিজ নিজ জেলার অধিবাসীগণকে নিয়োগর বাধ্যবাধ্যকতা আরোপের বিধি বিধান প্রনয়ন ও বাস্থবায়নের ঘোষনা প্রদান করা।
স্মারকলিপিতে গণদাবী ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বর্তমান সরকার অবহেলিত পূণ্যভূমি সিলেটের প্রতি ইনসাফ কায়েম করে এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৫ বার
সর্বশেষ খবর
- পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী
- প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি
- কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান আহমদ চৌধুরী
- জন্মদিনে স্মরণ পালিত হয়নি বাউলসম্রাট দুর্বিন শাহ; মরমি গানের জগতে এক অনন্য সাধক
- উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী
- প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি
- কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান আহমদ চৌধুরী
- জন্মদিনে স্মরণ পালিত হয়নি বাউলসম্রাট দুর্বিন শাহ; মরমি গানের জগতে এক অনন্য সাধক
- উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান


