- পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী
- প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি
- কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান আহমদ চৌধুরী
- জন্মদিনে স্মরণ পালিত হয়নি বাউলসম্রাট দুর্বিন শাহ; মরমি গানের জগতে এক অনন্য সাধক
- উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান
- তৃণমূলের কর্মীরা সরকারের অংশীদার, আচরণে আরও বিনয়ী হতে হবে : রুহুল কবির রিজভী
- শান্তিগঞ্জে যুবদল নেতা সাজলের মৃত্যুতে কয়ছর এমপির শোক
- সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের শোক
- ক্যাশলেস বাংলাদেশ গড়তে সিলেটে এসবিএসি ব্যাংকের বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি
- প্রশাসক বরাবর স্মারকলিপি সিসিকের ২৪১ কর্মচারীর, ৭ দিনের আল্টিমেটামে আন্দোলনের হুশিয়ারি
» কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান আহমদ চৌধুরী
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৬ | সোমবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য।
পাশ করলাম, ভালো গ্রেড পেলাম, চাকরির ইন্টারভিউতে গিয়ে কিছুই পারলাম না, এটাতো কাম্য নয়।
এই শিক্ষা সরকার চায় না। এ সরকারের আমলে সব পরীক্ষার পেপার ভালো করে দেখা হয়েছে। ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থী, প্রকৃত সুনাগরিক তৈরি করতে হবে।
সোমবার (২ নভেম্বর) গোলাপগঞ্জের পৌর এলাকায অবস্থিত জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষা খাতে। সরকার শিক্ষার প্রসার ঘটানোর জন্য ১ লক্ষ ২৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
মিড ডে মিল-এর কথা উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী থেকে শিক্ষার্থীরা স্কুল ব্যাগ, জুতা, ইউনিফর্ম পাবে। মেয়েদের জন্য সরকার গ্রেজুয়েশন পরযন্ত ফ্রি পড়ার উদ্যোগ নিয়েছে।
শিক্ষার্থীদের শুধু বিদেশ গেলে চলবে না, ভালো করে লেখাপড়া করে দেশের জন্যও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এটি শিক্ষার্থীদের জন্য অভিশাপ। অভিভাবকদের এ ব্যপারে সতর্ক হতে হবে।
সরকার পরিচালনার কথা উল্লেখ করে সাংসদ বলেন- সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা হয়। কিন্তু রাস্ট্রের প্রশ্নে আমরা সবাই এক।
কারণ- প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম স্লোগান- সবার আগে বাংলাদেশ। তাই সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী।
বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তস (ওসি) ছবেদ আলী ও উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান ও গোলাপগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ, মো. আব্দুল কাদির ও মো. ইখতিয়ার উদ্দিন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২ বার
সর্বশেষ খবর
- পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী
- প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি
- কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান আহমদ চৌধুরী
- জন্মদিনে স্মরণ পালিত হয়নি বাউলসম্রাট দুর্বিন শাহ; মরমি গানের জগতে এক অনন্য সাধক
- উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর