শিরোনামঃ-

» উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় জাতীয় উশু বিচারক ও আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক মো. আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রশিক্ষণ মাঠে শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ানুরাগীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কোচ মো. আনোয়ার হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, চীন সরকারের আমন্ত্রণে ৫০ দিনের এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আমার জীবনের এক অমূল্য অভিজ্ঞতা।

Manual8 Ad Code

উশুর জন্মভূমি চীনে গিয়ে তাওলুর আধুনিক কৌশল, ফিটনেস ও কোচিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শিখেছি।

আমার এই অর্জন আমি বাংলাদেশের উশুর উন্নয়নে এবং বিশেষ করে সিলেটের ছেলেমেয়েদের আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে তৈরি করতে কাজে লাগাতে চাই।

তিনি আরও বলেন, চীন-বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকুক এবং এই সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ উশু ফেডারেশন ও সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে চাইনিজ উশু ফাইটার স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এবং হেনান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত বাংলাদেশের জন্য তাওলু উশু ক্রীড়াবিদদের প্রশিক্ষণ কোর্স শীর্ষক ৫০ দিনব্যাপী (১০ সেপ্টেম্বর-২৯ অক্টোবর ২০২৬) এই উচ্চতর প্রশিক্ষণ কোর্সটি চীনের হেনান প্রদেশের ঝেংঝুতে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30