- পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী
- প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি
- কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান আহমদ চৌধুরী
- জন্মদিনে স্মরণ পালিত হয়নি বাউলসম্রাট দুর্বিন শাহ; মরমি গানের জগতে এক অনন্য সাধক
- উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান
- তৃণমূলের কর্মীরা সরকারের অংশীদার, আচরণে আরও বিনয়ী হতে হবে : রুহুল কবির রিজভী
- শান্তিগঞ্জে যুবদল নেতা সাজলের মৃত্যুতে কয়ছর এমপির শোক
- সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের শোক
- ক্যাশলেস বাংলাদেশ গড়তে সিলেটে এসবিএসি ব্যাংকের বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি
- প্রশাসক বরাবর স্মারকলিপি সিসিকের ২৪১ কর্মচারীর, ৭ দিনের আল্টিমেটামে আন্দোলনের হুশিয়ারি
» সিলেট বিভাগ ও জেলা পর্যায়ে টানা তিনবার শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন মো. কামাল
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সাহস, পরিশ্রম, দূরদর্শিতা ও মানুষের জন্য কাজ করার আন্তরিকতা।
এসব গুণকে পুঁজি করে একের পর এক উদ্যোগ গড়ে তুলে সফলতার স্বাক্ষর রেখেছেন সিলেট বিভাগ তরুণ উদ্যোক্তা ও যুব সংগঠক মো. কামাল।
আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় যুব দিবস-২৬-এ সফল যুব সংগঠক ক্যাটাগরিতে সিলেট বিভাগে মধ্যে তিনবার শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার অর্জন করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রোববার (১ নভেম্বর) সিলেট জেলা পরিষদে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় তাঁকে পুরস্কার প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
মো. কামাল অভিনয়শিল্পী ও যুব সংগঠক, দেশ যুব সংগঠন, দেশ থিয়েটার সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মো. কামাল ২০১২ সাল থেকে তাঁর প্রতিষ্ঠিত দেশ যুব সংগঠন ও দেশ থিয়েটার সিলেট একাডেমির মাধ্যমে সেলাই, কম্পিউটারসহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এসব প্রশিক্ষণের মাধ্যমে তিনি ইতোমধ্যে শত শত বেকার তরুণ-তরুণীকে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছেন।
প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ এবং যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে তাঁর এ অবদান প্রশংসনীয়।
মো.কামাল তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আর ভবিষ্যতে তিনি যেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হতে পারেন, সেজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার
সর্বশেষ খবর
- পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী
- প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি
- কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান আহমদ চৌধুরী
- জন্মদিনে স্মরণ পালিত হয়নি বাউলসম্রাট দুর্বিন শাহ; মরমি গানের জগতে এক অনন্য সাধক
- উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর