শিরোনামঃ-

» কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের সাথে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদ ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার নেতৃবৃন্দের বরাবরে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর।

সোমবার (২ নভেম্বর) রাতে সংগঠনটির মহানগর শাখার নেতৃবৃন্দ ব্যবসায়ীবৃন্দের হাতে এ স্মারকলিপি তুলে দেন।

Manual1 Ad Code

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষের সভাপতিত্বে ও সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুল রহমান রিপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি মো. আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, শ্রম সচিব শুয়েভ আহমদ অভি, সহ সাংগঠিনক সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া।

Manual3 Ad Code

অন্যানদের উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার চন্দ, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, জালালাবাদ থানার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ সরকার, যুগ্ম সম্পাদক অমিত কুমার ধর, বিদ্যুৎ দাশ, জানি রায়, এবং সদস্য সচিব রাহুল সেন সৌরভ, অরুণ ঘোষ, অনতু চক্রবর্তী সহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ৮ নভেম্বর রবিবার সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

পূজা উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রি করা হয়, যা অতি সহজে সর্বসাধারণের হাতে পৌঁছে যায় এবং জনজীবনে বিরক্তি ও নিরাপত্তার হুমকি সৃষ্টি করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30