- ২৪ নম্বর ওয়ার্ডে সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসকের সঙ্গে সিকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা
- ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন
- খাদিমনগর ইউনিয়নে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন; দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী
- সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন
- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কর্মসূচীতে বক্তারা
- শাহজালাল বিমানবন্দর সহ দেশের প্রতিটি বিমানবন্দরে যাত্রী হয়রানী বন্ধের দাবীতে অবস্থান কর্মসূচী, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
- আলমগীর কবির মুন্নার পিতার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান
» বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কর্মসূচীতে বক্তারা
প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৬ | বুধবার
মূল মজুরি ৩০ হাজার টাকা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা এবং সর্বস্তরে রেশনিং চালুসহ ১০ দফা দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলুন
নিউজ ডেস্কঃ
জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রমআইন ও রেশনিং চালু সহ পুঁজির শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে দেশব্যাপী মিছিল সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।
বুধবার (৭ অক্টোবর) দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিকেল ৫টায় ক্বীণ ব্রীজের উত্তর পাড় (জালালাবাদ পার্কের সামনে) সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সহ-সাধারণ সম্পাাদক আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ইমান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়া, সহ-সভাপতি সাহাব উদ্দিন।
বক্তারা বলেন দেশের শ্রমিক ও শ্রমজীবী মানুষ নানাবিধ সংকটে জর্জরিত।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠছে।
প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ছে, কিন্ত শ্রমিক মজুরি বাড়ছে না। উপরন্তু শ্রমিক কাজ করে মজুরি পাচ্ছে না, যখন তখন কলকারখানা বন্ধ করে দেওয়া হয়।
অথচ শ্রমিক ছাঁটাই নির্যাতনের বিরুদ্ধে, বকেয়া পাওনা নিয়ে রাজপথে নামলে রাষ্ট্রীয় বাহিনী তাদের উপর চড়াও হয়।
সম্প্রতি ঢাকায় অবস্থিত হিরাঝিল হোটেল শ্রমিকরা তাদের অধিকার ও দাবি আদায়ে সোচ্চার হলে মালিকদের মদদপুষ্ট সন্ত্রাসীরা প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
পরবর্তীতে প্রতিষ্ঠান মালিক শ্রমিকদের পক্ষে অবস্থান না দিয়ে শ্রমিকদের চাকুরিচ্যুত করা হয়।
হোটেল শ্রমিকনেতা বলেন ৫ মে ২০২৫ হোটেল রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের জন্য জাতীয় নিম্নতম মজুরি গেজেট প্রকাশিত হয়।
মজুরি বোর্ড গঠনের প্রায় দেড় বছর অতিবাহিত হলেও তা কার্যকর করার প্রেক্ষিতে মালিক-সরকারের কোন উদ্যোগ পরিলক্ষিত নয়।
শ্রমিকদের সমস্যা সংকট মোকাবিলায় সরকারের শ্রম ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন থাকলেও তারা শুধুমাত্র কাগজে কলমে বাস্তবিকভাবে শ্রমিকদের সমস্যা সমাধানের প্রেক্ষিতে কোনো ভূমিকা রাখেন না।
সমাবেশ থেকে জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, অনতিবিলম্বে সকল বন্ধ কল-কারখানা চালু, রাষ্ট্রীয় মালিকানায় নতুন শিল্প-প্রতিষ্ঠান স্থাপন, সভা-সমাবেশ-ধর্মঘট করার অধিকার, অবিলম্বে সকল চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি-রেশন পরিশোধ ও বাজারদরের সাথে সংগতিপূর্ণ বাঁচার মত মজুরি; হোটেল, প্রেস, স’মিল, রাইসমিল, নির্মাণ, রাবার সেক্টরের শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি বাস্তবায়ন, ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক, টমটম উচ্ছেদ বন্ধ এবং সর্বস্তরে রেশনিং চালু করার দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২২ বার
সর্বশেষ খবর
- ২৪ নম্বর ওয়ার্ডে সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসকের সঙ্গে সিকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা
- ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন
- খাদিমনগর ইউনিয়নে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন; দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর