- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই : সিসিক প্রশাসক
প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ কর্মজীবনে যারা সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নগরবাসীকে সেবা দিয়েছেন, অবসর গ্রহণের পরও তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সিটি কর্পোরেশন সবসময় তাঁদের পাশে থাকবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগর ভবন সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও কল্যাণ তহবিলের অবশিষ্ট অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন।
তাঁদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার ওপরই প্রতিষ্ঠানের সেবার মান অনেকাংশে নির্ভর করে। আমরা সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, “জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সিসিকের সুনাম রয়েছে।
তবু এ বিষয়ে আমাদের আরও কাজ করার সুযোগ রয়েছে। নগরবাসী যাতে সিটি কর্পোরেশন থেকে সহজে, স্বচ্ছতার সঙ্গে এবং হয়রানিমুক্তভাবে সেবা পান, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
সবার সহযোগিতায় সিটি কর্পোরেশনকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কর্মজীবনে যাঁরা প্রতিষ্ঠানের জন্য সময় ও শ্রম দিয়েছেন, তাঁদের অবসর-পরবর্তী কল্যাণ নিশ্চিত করাও প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ।
কল্যাণ তহবিলের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাশে থাকার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর ও প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ।
এ ছাড়া বক্তব্য দেন প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, মো. মাহবুবুর রহমান, কবির উদ্দিন আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৩ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর