- জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) ২০২৬ এর সিলেট ভেন্যুতে অনুষ্ঠিত
- ছড়া-ড্রেনে ময়লা ফেললে জলাবদ্ধতা ও রোগজীবাণু ছড়াবে : সিসিক প্রশাসক
- সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই : সিসিক প্রশাসক
- ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চাই সম্মিলিত উদ্যোগ, সচেতনতার বিকল্প নেই
- ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে : মুফতি আলী হাসান উসামা
- যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে : নজরুল ইসলাম মুনিম
- জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল
- সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান
- জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল
» প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে : মুফতি আলী হাসান উসামা
প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি, দাঈ ইলাল্লাহ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা বলেছেন, প্রযুক্তির উন্নতি ও উৎকর্ষতায় দুনিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে, একইভাবে নতুন প্রজন্ম এর নেতিবাচক প্রভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে এবং সীরাত উদযাপন কমিটির আহবায়ক মাওলানা হানীফ হোসাইন ও সদস্য সচিব মাওলানা আমীর হোসাইনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নাজিরেরগাওঁ শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, জামেয়া নাজিরেরগাঁও শাখার সাবেক ইনচার্জ মাওলানা জুনাইদ আল হাবিব, সিলেট আইডিয়াল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ হোসাইন, ৩৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী প্রভাষক দুলাল আহমদ, ৩৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, মাওলানা মঈনুল ইসলাম ও মাওলানা মুখতার হোসাইন।
শুরুতে কুরআন তিলাওয়াত করেন, শিক্ষার্থী আরিফুল ইসলাম নাবিল, নাতে রাসুল (সা.) পরিবেশন করেন, দিশারী শিল্পী গোষ্ঠী, সিলেটের সাবেক পরিচালক শিল্পী সানাউল ইসলাম সুয়েজ, শিক্ষক হাফিজ ইমরান আহমদ, শিক্ষার্থী তাওসীফ আহমদ, জোহান ও ছাত্রী সংসদের ভিপি রাফা আঞ্জুম।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষক শেখ মো. ইউনুস আলী, শিক্ষক সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান, খোরশেদ আলম মহসিন, মো. শাহীন আলম, মাওলানা আবদাল হোসাইন, তানভীর হোসাইন, মনির হোসাইন, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা কায়েস আহমদ, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ সাইদুজ্জামান, ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ, জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ ও ছাত্রী সংসদের জিএস ফেরদৌসী জান্নাত নওশীন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান বলেন, শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য প্রতিযোগিতা অনন্য সুন্দর মাধ্যম।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, রাসুলুল্লাহ (সা.) আদর্শের প্রচার ও প্রসারে জাতি আলোর দিশা পাবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২১ বার
সর্বশেষ খবর
- জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) ২০২৬ এর সিলেট ভেন্যুতে অনুষ্ঠিত
- ছড়া-ড্রেনে ময়লা ফেললে জলাবদ্ধতা ও রোগজীবাণু ছড়াবে : সিসিক প্রশাসক
- সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই : সিসিক প্রশাসক
- ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চাই সম্মিলিত উদ্যোগ, সচেতনতার বিকল্প নেই
- ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর